দেশে দৈনিক সুস্থতার সংখ্যা ৩ লক্ষ পেরোল,মৃত্যুর সংখ্যায় সামান্য পতন, একদিনে আক্রান্ত কত জেনে নিন
দেশে দৈনিক সুস্থতার সংখ্যা ৩ লক্ষ পেরোল,মৃত্যুর সংখ্যায় সামান্য পতন, একদিনে আক্রান্ত কত জেনে নিন
দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৬৮,১৪৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারাগিয়েছেন ৩৪১৭ জন। সুস্থতার সংখ্যা অনেকটাই বেড়েছে। ৩,০০,৭৩২ জন গত২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। দেশে অক্সিজেন সংকট দূর করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যগুলিকে লকডাউনের পথে যাওয়ার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।ইতিমধ্যেই একাধিক রাজ্য সেই পথে হাঁটতে শুরু করেছে। দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ হলেও যতটা সম্ভব লকডাউন এড়িেয় যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলি অবশ্য লকডাউনের পথেই হাঁটছে। পশ্চিমবঙ্গেও ভোট শেষ হতেই লকডাউন শুরু হয়ে গিয়েছে।
এদিকে দেশের অক্সিজেন সংকট মোকাবিলায় দ্রত পদক্ষেপ করার পরামর্শ দিয়েছে সুপ্রিমকোর্ট। দিল্লিতে তীব্র অক্সিজেন সংকটে একাধিক রোগীর মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় বাইরে থেকেও অক্সিজেন কিনে আনা হচ্ছে। একাধিক রাজ্যে অক্সিজেন পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে। রাজ্য সরকারগুলি অক্সিজেন সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে। সেইসঙ্গে বাড়ছে সুস্থতার সংখ্যাও।












Click it and Unblock the Notifications