ফের এক ধাক্কায় বাড়ল দেশে দৈনিক মৃত্যু, করোনার দৈনিক সংক্রমণে আশাজনক পতন
ফের এক ধাক্কায় বাড়ল দেশে দৈনিক মৃত্যু, করোনার দৈনিক সংক্রমণে আশাজনক পতন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা বাইরাসের সংক্রমণের আশাজনক পতন। এক দিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,২২,৩১৫ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২,৬৭,৫২,৪৪৭ জন। কিন্তু উদ্বেহ বাড়াচ্ছে দৈনিক মৃত্যু। এক ধাক্কায় অনেকটাই বাড়ছে দেশের করোনা সংক্রমণে মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৪,৪৫৪ জন।

বাড়ছে সুস্থতার সংখ্যা
দেশের সুস্থতার সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৩,০২,৫৪৪ জন। একাধিক রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা অনেকটাই কমেছে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। বিশেষ করে রাজধানী দিল্লি, উত্তর প্রদেশসহ ১০ রাজ্যে করেনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে। ধারাবাহিক লকডাউনের ফলেই সংক্রমণে পতন বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক।

কমছে সংক্রমণ
দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,২২,৩১৫ জন। এক ধাক্কায় অনেকটাই কমেছে দৈনিক করোনা সংক্রমণ। ইতিমধ্যেই রাজস্থান ৮ জুন পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে। নিষিদ্ধ করা হয়েছে বিবাহ অনুষ্ঠান। বিহার উত্তর প্রদেশেও বেড়েছে লকডাউনের সময়সীমা। করোনা সংক্রমণ কমার কারণ এই লকডাউন এমনই মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েেছন।

বাড়ছে মৃত্যু
করোনা সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যায় কিছুতেই রাশ টানা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় অনেকটাই বেড়েছে দেশের করোনা সংক্রমণে মৃত্যু সংখ্যা। মারা গিয়েছেন ৪,৪৫৪ জন। দেশের মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ছাড়িেয় গিয়েছে। ৩,০৩,৭২০ জন করোনা সংক্রমণে দেশে মারা গিয়েছেন। এখনও একাধিক রাজ্যে অক্সিজেন সংকট মেটেনি। বেড়েছে। তার সঙ্গে ওষুধ এবং ভ্যাকসিন সংকটও বেড়েছে।

ব্ল্যাক ফাঙ্গাসের থাবা
করোনা সংক্রমণের মধ্যেই বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। দেশের একাধিক রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিতের সংখ্যা বাড়ছে। তার সঙ্গে এই মারণ রোগের চিকিৎসার ওষুধ সংকটও তৈরি হয়েছে। এই নিয়ে বিরোধীরা মোদী সরকারকে নিশানা করেছে। যদিও কেন্দ্রের দাবি মেনে একাধিক রাজ্য ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী বলে ঘোষণা করেছে।












Click it and Unblock the Notifications