ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫৪৬

ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫৪৬

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বাড়ল দেশে। একদিনে আক্রান্ত হয়েছেন ৩৯,০৯৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গিয়েছেন ৫৪৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৫,০৮৭ জন। দেশে ফের বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা।

ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ

দেশে করোনা ভাইরাসের থার্ড ওয়েভ নিয়ে উদ্বেগে গোটা দেশ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। যদিও এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যেই দেশে করোনা ভাইরাসের থার্ড ওয়েভ আসবে। কারণ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি ফের ভাবিয়ে তুলেছে। তবে গতকালের চেয়ে কমেছে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গিয়েছেন ৫৪৬ জন। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪,০৮,৯৭৭ জন। দেশে মারা গিয়েছেন ৪,২০,০১৬ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে এখন সুস্থতার হার ৯৭.৩৫ শতাংশ। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১.৩১ শতাংশ। সপ্তাহিক পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে। দৈনিক পজিটিভ রোগীর হাস ২.৪০ শতাংশ, গত ৩৩ দিনে ৩ শতাংশ কম বলে জানা গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে।

এদিকে আইসিএমআরের সেরো সার্ভের রিপোর্ট বলছে দেশের ৬৭ শতাংশ মানুষের শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। ৪০শতাংশ মানুষের জীবন এখনও ঝুঁকিপূর্ণ। শিশুদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিেয়ছে। তাই স্কুল খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন আইসিএমআর প্রধান রণদীপ গুলেরিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+