সংক্রমণে ঘুম ছুটিয়েছে ৫ রাজ্য, করোনায় দৈনিক মৃত্যুর গ্রাফ উর্ধ্বমুখী, বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা

সংক্রমণে ঘুম ছুটিয়েছে ৫ রাজ্য, করোনায় দৈনিক মৃত্যুর গ্রাফ উর্ধ্বমুখী, বাড়ছে অ্যাক্টিভ রোগীর সংখ্যা

নতুন করে করোনা সংক্রমণে ঘুম ছুটিয়েছে ৫ রাজ্য। মহারাষ্ট্র, কেরল, মধ্যপ্রদেশ, পাঞ্জাব ও ছত্তিশগড়কে ডেকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তার উপরে উদ্বেগজনক হারে বাড়ছে দেশের দৈনিক করোনা মৃত্যুর গ্রাফ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১০৪ জন। দৈনিক করোনা সংক্রমণও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩,৭৪২ জন।

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩,৭৪২ জন। মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১,১০,৩০,১৭৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৪,০৩৭ জন। পাঁচ রাজ্যকে নিয়ে সবচেয়ে চিন্তায় রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মহারাষ্ট্র, পাঞ্জাব, কেরল, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে করোনা সংক্রমণ। মহারাষ্ট্র ইতিমধ্যেই লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে।
মুম্বই শহরে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। মহারাষ্ট্র, কর্নাটকে সফর করতে গেলে আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট পেতে হবে।

পাঞ্জাবও করোনা নিয়ন্ত্রণে একাধিক পথ নিয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক। জমায়েতের সংখ্যাও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রয়োজনে নাইট কার্ফু জারি হতে পারে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে তৎপর মোদী সরকারও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক পাঁচ রাজ্যের সঙ্গে বৈঠক করে করোনা নিয়ে তৎপর হতে বলেছে। একই সঙ্গে দ্রুত গতিতে চলছে করোনার টিকাকরণ কর্মসূচি। এখনও পর্যন্ত দেশে ১,২১,৬৫,৫৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+