আবারও দৈনিক করেনা সংক্রমণে রেকর্ড, ২৪ ঘণ্টায় মৃত্যু আড়াই হাজার পেরোল
আবারও দৈনিক করেনা সংক্রমণে রেকর্ড, ২৪ ঘণ্টায় মৃত্যু আড়াই হাজার পেরোল
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে গোটা দেশে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ফের নতুন রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হেয়েছেন ৩,৪৬,৭৮৬ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২,৬২৪ জন। যদিও ২৪ ঘণ্টায় বেড়েছে সুস্থতার সংখ্যা। ২,৯,৮৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

অক্সিজেন সংকট চরমে
গোটা দেশে অক্সিজেন সংকট চরমে পৌঁছে িগয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। গতকাল দেশের অক্সিজেন পরিস্থিতি নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে করোনা বিধ্বস্ত ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না সেই বৈঠকে। অক্সিজেন সরবরাহ নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সবরকম সহযোগিতার প্রতিশ্রুতি গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনা বাড়ছে দেশে
করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে দেশে। হু হু করে বা়ড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা প্রায় সাড়ে ৩ লক্ষ ছুঁই ছুই। মৃতের সংখ্যাও আড়াই হাজার পেরিয়ে গিয়েছে। দৈনিক করোনা সংক্রমণে ভারত এখন শীর্ষে। এখনও পর্যন্ত দেশে ১৩ কোটি লোকের টিকাকরণ হয়েছে। ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণ শুরু হয়ে যাবে। তার জন্য অনলাইন রেজিস্ট্রেশন আগামী ২৮ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে।

মোদীকে নিশানা বিরোধীদের
করোনা টিকার ভিন্ন দাম নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা। তারা অভিযোগ করেছে টিকা নিয়ে ব্যবসা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোচী। কংগ্রেস টুইট করে দেশবাসীকে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার দাবি জানিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাংলা দখল করতে গিয়ে গোটা দেশকে বিপদে ফেলেছেন মোদী। কেন্দ্রের উদাসীনতার কারণেইএই পরিস্থিতি তৈরি হয়েছে দেশে।

বিনামূল্যে রেশন
করোনা পরিস্থিতির কারণে মে এবং জুন মাস বিনামূল্যে রেশনে চাল এবং গম দেয়ার কথা ঘোষণা করেছে মোদী সরকার। এর আগে নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার অবশ্য জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেয়ার কথা ঘোষণা করেছে।












Click it and Unblock the Notifications