উৎসবের মরশুমে দৈনিক করোনা ২৬.২ শতাংশ বাড়ল আক্রান্তের সংখ্যা , একনজরে পরিস্থিতি
উৎসবের মরশুমে রীতিমতো উদ্বেগ বাড়ছে করোনা পরিস্থিতি ঘিরে। কলকাতায় ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়ে হু হু করে রকেট গতিতে বাড়ছে করোনা। এমন পরিস্থিতিতে আগামী দিনগুলোতে করোনা ঘিরে অবস্থা কোনদিকে যায় , সেদিকে তাকিয়ে রয়েছে সকলে। এদিিকে এই পরিস্থিতিতে ভারতে গত ২৪ গণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ২৬.২ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৪৫৪ জন। মৃত্যু হয়েছে ১৬০ জনের। এই পরিস্থিতিতে ভারতে করোনার মাঝে তৃতীয় স্রোতের আশঙ্কা যখন চরমে তখন পরিস্থিতি কোনদিকে যায়, সেদিকে তাকিয়ে গোটা দেশ।

এদিকে আজই ভারত ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে ভ্যাকসিনেশনের দিক থেকে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডিয়া একথা জানিয়েছেন। কেন্দ্রের তরফে বারবার বলা হচ্ছে যাঁরা ভ্যাকসিন এখনও পানননি , বা নেননি, তাঁরা যেন এই ভ্যাকসিন নিয়ে ফেলেন। এদিকে , দুর্গাপুজো মিটতেই দেখা যাচ্ছে বাংলায় উর্ধগতি রয়েছে করোনা গ্রাফের। ভারতে সুস্থতার হার ৯৮.১৫ শতাংশ। দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৪,৫২,৮১১ জন। উল্লেথ্য, যেভাব করোনার জেরে রাজ্যগুলিতে উদ্বেগের পরিমাণ বেড়েছে,তাতে পশ্চিমবঙ্গ কোনও সুখর জায়গায় নেই। দেশে যে ৫ টি রাজ্য়ে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে, সেখানে কেরল সবচেয়ে এগিয়ে। কেরলে আক্রান্তের সংখ্যা ১১,১৫০ টি হয়েছে। মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা ১৮২৫ জন। ভারতে এই মুহূর্তে যে পাঁচ রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেই রাজ্যগুলিতে কেরলের পরেই রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মিজোরাম। এই সমস্ত পাঁচটি রাজ্য থেকে নতুন করে ৮৫.৩৭ শতাংশ করোনা আক্রান্তের খবর মিলেছে। তামিলনাড়ুতে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১১৭০ জন, পশ্চিমবঙ্গে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭৪১ জন, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৮৬৭ জন।
কেরলে ওনম উৎসবের পর থেকেই বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। শুধুমাত্র কেরলে আক্রান্তের সংখ্যার বৃদ্ধির জেরে ৬০.৪২ শতাংশ আক্রান্ত দেশে শুধু এসেছে কেরল থেকেই। এপর্যন্ত দেেশে সবচেয়ে বেশি আক্রান্তের অঙ্কও যেমন কেরলে,তেমনি দেশে সবচেয়ে বেশি করোনায় মৃতের সংখ্যাও কেরলেই রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ১৮,৪৫৪ জন সর্বমোট আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে বেশি করেল আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮২ জন রয়েছেন। মহারাষ্ট্রের আক্রান্ত হয়েদৈনিত সংখ্যা ২১ জন। দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে সুস্থ হয়েছেন সর্বমোট ১৭,৫৬১ জন। দেশের অ্যাক্টিভ কেস লোড রয়েছে ,১৭৮,৮৩১ জন।












Click it and Unblock the Notifications