গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ১৪ হাজারের সামান্য বেশি, মারা গিয়েছেন ১৯৭ জন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ১৪ হাজারের সামান্য বেশি, মারা গিয়েছেন ১৯৭ জন
দেশে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ১৪,৬২৩ জন। মারা গিয়েছেন ১৯৭ জন। সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণ। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। পুজোর পরে বাড়ছে সংক্রমণ। কবে অ্যাক্টিভ রোগীর সংখ্যা অনেকটাই কমেছে।

গত কয়েক সপ্তাহ ধরে দেশের করোনাগ্রাফ বেশ সন্তোষজনক। গত একসপ্তাহ ধরে ১৪ থেেক ১৫ হাজারের ঘরে ঘোরাফেরা করছে দৈনিক করোনা সংক্রমণ। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটাই কমেছে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯,৪৪৬ জন। দেশের সুস্থতার সংখ্যা ৩,৩৪,৭৮,২৮৭ জন। কেরল-মহারাষ্ট্রেও সন্তোষজনক হারে কমছে করোনা ভাইরাসের সংক্রমণ। কিন্তু তারপরেও দেশের মোট সংক্রমণের সিংহভাগটাই হয়েছে কেরলে। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭, ৬৪৩। মারা গিয়েছেন ৭৭ জন। ওনামের পর থেকেই কেরলে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নিয়েছিল। এরই মধ্যে আবার প্রবল দুর্যোগ দেখা দিয়েছে কেরলে। রাজ্যে এখন মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৮, ৫৯, ৪৩৪। মৃতের সংখ্যা হয়েছে ২৭০০২। সুস্থতার সংখ্যাও বাড়তেশুরু করেছে কেরলে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১০,৪৮৮। রাজ্যে মোটসুস্থতার সংখ্যা এখন ৪৭,৬০,৭৮১। অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমে হয়েছে ৮০,২৬২।
েকরলের পাশাপাশি মহারাষ্ট্রেও করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১,৬৩৮। মৃত্যু হয়েছে ৪৯ জনের। রাজ্য এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৫,৯৪,৮২০। রাজ্যে মোট মৃতের সংখ্যা ১, ৩৯,৮৬৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ২,৭৯১। সবমিলিয়ে রাজ্য সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬৪,২৪,৫৪৭। রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ২৬,৮০৫ জন। পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ উর্ধ্বমুখী। দুর্গাপুজোর পর করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে নতুন করে। পরিস্থিতি মোকাবিলায় বুধবার থেকে নাইট কার্ফু ফের কড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুর্গাপুজোর সময় করোনার বিধিনিষেধে ছাড় দেওযা হয়েছিল। পুজোর চারদিন ছিল না নাইটকার্ফু। জনতার ঢল নেমেছিল শহরের রাস্তায়। মণ্ডপে মণ্ডপে ভিড় করে পুজো দেখেছেন মানুষ। শ্রীভূমির পুজোর প্যান্ডেসে সর্বাধিক ভিড় দেখা গিয়েছে। যার জেরে দশমী থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল শ্রীভূমি পুজো মণ্ডপ। পুজোর ভিড়েই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পুজোর কারণে বন্ধ ছিল করোনা টিকাকরণও।












Click it and Unblock the Notifications