দেশের দৈনিক করোনা সংক্রমণ ৪০,০০০ ছুঁই ছুঁই, ঘুম ছুটিয়েছে মহারাষ্ট্র, বাড়ছে মৃত্যুর হারও
দেশের দৈনিক করোনা সংক্রমণ ৪০,০০০ ছুঁই ছুঁই, ঘুম ছুটিয়েছে মহারাষ্ট্র, বাড়ছে মৃত্যুর হারও
দেশে করোনা সংক্রমণের গ্রাফ ফের উর্ধ্বমুখী। দৈনিক করোনা সংক্রমণ ৪০,০০০ ছুঁই, ছুঁই। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯,৭২৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,১৫,১৪,৩৩১ জন। করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করেছে দেশে।তবে বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের পর সুস্থ হয়ে উঠেছেন ২০,৬৫৪ জন। দৈনিক মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। দেড়শো পেরিয়ে গিয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা।

করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে দেশে। আক্রান্তের সংখ্যা বাড়ছে অধিকাংশ রাজ্যেই। শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা সংক্রমিত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। শুধু মহারাষ্ট্রেরই করোনা সংক্রমণ উদ্বেগ জনক জায়গায় চলে গিয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভ্যাকসিন কোনওভাবেই নষ্ট করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা টিকাকরণে জোর দিয়েছেন তিনি। যত দ্রুত সম্ভব প্রবীণদের টিকাকরণ শেষ করার কথা বলেছেন তিনি। একই সঙ্গে মাইক্রো কন্টেইনমেন্ট জোন করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ গিয়েছেন প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত গোটা দেশে ৩,৩৯,৩৯,৮১৭ জনের করোনা িটকাকরণ হয়েছে।
করোনা সংক্রমণে বাড়ছে মৃত্যুও। ইতিমধ্যেই দেশের দৈনিক মৃতের সংখ্যা ১৫০ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১৫৪ জন। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যায় ২,৭১,২৮২জন। গোটা দেশে সুস্থ হয়ে উঠেছেন ১,১০,৮৩,৬৭৯ জন। দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। মাস্ক পরা নিয়ে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। মহারাষ্ট্রের একাধিক জেলায় এবং শহরে নতুন করে লকডাউন ও নাইট কার্ফু জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications