পর পর তিন দিন দেশে দৈনিক আক্রান্ত ৪০ হাজারের নীচে, ২৪ ঘণ্টায় মৃত্যু ৬২৪ জন

পর পর তিন দিন দেশে দৈনিক আক্রান্ত ৪০ হাজারের নীচে, ২৪ ঘণ্টায় মৃত্যু ৬২৪ জন

আজও দেশের দৈনিক করোনা সংক্রমণ ৪০ হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮,৭৯২ জন। মারা গিয়েছেন৬২৪ জন। দেশে থার্ড ওয়েভ নিয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা গ্রাফ সামান্য হলেও বেড়েছে দেশে। আগে থেকেই কেন্দ্র এই নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে। বিশেষ করে উত্তর পূর্বের রাজ্যগুলিকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী মোদী।

ফের বাড়ল সংক্রমণ

ফের বাড়ল সংক্রমণ

করোনা সংক্রমণ বাড়ছে ফের দেশে। গত কয়েক দিনে করোনা সংক্রমণ ৪০ হাজারের নীচে থাকলেও আজ ফের বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭,৮৯২ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,০৯,৪৬,০৭৪ জন। একই সঙ্গে মোট করোনায় সুস্থতার সংখ্যা বেড়েছে। ৩,০১,০৪,৭২০ হয়েছে। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৬২৪ জন। দেশে করোনা সংক্রমণে মোট মৃত্যু ৪,২৯,৯৪৬ জন।

কেরলে ২ দিনের লকডাউন

কেরলে ২ দিনের লকডাউন

করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করায় উদ্বেগে কেন্দ্র। ইতিমধ্যেই কেরলে ২ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ভিড় বেড়ে যাওয়ায় দিল্লিতে দুটি বাজার বন্ধ রাখা হয়েছে। করোনা সংক্রমণ নিয়ে ইতিমধ্যেই একাধিক রাজ্যকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। গতকাল চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হিমাচলর প্রদেশ সরকারকে পর্যটকদের বেপরোয়া গতিবিধি নিয়ে সতর্ক করেছেন।

বাতিল কানোয়ার যাত্রা

বাতিল কানোয়ার যাত্রা

করোনা সংক্রমণের আশঙ্কায় কানোয়ার যাত্রা বাতিল ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। নতুন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাঁর উপাসনার জন্য গঙ্গার জল নিতে আসা সেই ভগবান চাইবেন না কোনও ভক্তের প্রাণ যাক। তাই এবছরের মতো কানোয়ার যাত্রা বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। চারধাম যাত্রার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনা করছেন তিনি। এদিেক কানোয়ার যাত্রা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে।

কাপ্পা ভ্যারিয়েন্টের সংক্রমণ

কাপ্পা ভ্যারিয়েন্টের সংক্রমণ

দেশে কাপ্পা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ছে। উত্তর প্রদেশে প্রথমে ২ জনের শরীরে কাপ্পা ভ্যারিয়েন্টের করোনা সংক্রমণ। সেই সংখ্যা বেড়ে ১১ হয়ে গিয়েছে। এদিকে আবার কেরলে জিকা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬ হয়ে গিয়েছে কেরলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+