ফের বাড়ল দেশে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যু, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের পরিসংখ্যান এক নজরে
ফের বাড়ল দেশে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যু, দৈনিক সংক্রমণের পরিসংখ্যান এক নজরে
দেশের করোনা সংক্রমণের গ্রাফ ৯০ হাজারের ঘরেই রইল। ফের বেড়েছে দৈনিক করোনা সংক্রমণের মৃত্যু। গত ২৪ ঘণ্টায় ৩,৪০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছুঁইছুঁই। দেশে মৃত্যুর সংখ্যা ৩,৬৩,০৭৯ জন হয়ে গিয়েছে। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১১,২১,৬৭১ জন।

ফের করোনা সংক্রমণে ফের দেশে বেড়েছে মৃত্যুর সংখ্যা। দেশের দৈনিক করোনা গ্রাফ ৯১,৭০২ হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৪,৫৮০ জন। দেশে করোনা সংক্রমণে মৃত্যু সংখ্যা বৃদ্ধিতে ফের উদ্বেগ বেড়েছে। এদিকে টিকাকরণে জোর দেওয়া হয়েছে। গবেষকরা আবার সতর্ক করে বলেছে অনিয়ন্ত্রিত টিকাকরণে হিতে বিপরীত হয়ে পারে। এই নিয়ে সচেতন হওয়া জরুরি।
করোনা থার্ড ওয়েভ আসার আগে একাধিক ক্ষেত্রে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। শিশুদের করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা করতে তৎপর কেন্দ্র। একাধিক নয়া গাইডলাইন প্রকাশ করা হয়েছে। শিশুদের মাস্ক পরা নিয়েও নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। ৬ বছরের কম বয়সী শিশুদের মাস্ক পরাতে নিষেধ করা হচ্ছে। ৬ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের মাস্ক পরতে দেওয়া হলেও সেক্ষে বাবা-মায়ের নজরদারি জরুরি বলে জানানো হয়েছে। শিশুদের করোনা চিকিৎসায় রেমডেসিভির ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications