দেশে দৈনিক করোনা সংক্রমণে নতুন রেকর্ড, একদিনে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়াল
দেশে দৈনিক করোনা সংক্রমণে নতুন রেকর্ড, একদিনে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়াল
গত ২৪ ঘণ্টায় দেশের করোনা সংক্রমণে নতুন রেকর্ড। আক্রান্ত হয়েছেন ৪,০১,৯৯৩জন। দেশে দৈনিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। বেড়েছে সুস্থতার সংখ্যা। এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন প্রায় ৩ লক্ষ। ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বেদের করোনা টিকাকরণের কথা থাকলেও মাত্র ৬টি রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। ভ্যাকসিন সংকটের কারণে বাকি রাজ্যগুলি সেটা করে উঠতে পারেনি।

আজ থেকে দেশে ১৮ বছরের উর্ধ্বে সকলের করোনা টিকাকরণের কথা বলা হয়েছে। কিন্তি মাত্র ৬টি রাজ্যেই হচ্ছে এই টিকাকরণ। আর কোনও রাজ্য এই কর্মসূচি শুরু করতে পারেনি। তার একমাত্র কারণ ভ্যাকসিন সংকট। করোনা ভয়ঙ্কর আকার নিয়েছে একাধিক রাজ্যে। তার পরেই ১৮ বছরের উর্ধ্বে সকলের টিকাকরণের অনুমতি দেয় কেন্দ্র।২৮ তারিখ থেকে কো উইন অ্যাপের মাধ্যমে শুরু হয় টিকাকরণের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথমদিলেই ১৭ কোটিরও বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছিলেন এই অ্যাপে।
কিন্তু তীব্র ভ্যাকসিন সংকটের কারণে একাধিক রাজ্যে করোনা টিকাকরণের কাজ থমকে গিয়েছে।মাত্র ৬টি রাজ্যে শুরু হয়েছে। তারমধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত, ওড়িশা, রাজস্থান। এই রাজ্যগুলিতেও কয়েকটি মাত্র জেলায় চলছে টিকাকরণ। তামিলনাড়ু ছত্তিশগড়. কর্নাটক, অসম সহ একাধিক জায়গায় বন্ধ রয়েছে টিকাকরণের কাজ। এদিকে গত কাল থেকে অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গও করোনা লকডাউনের পথে হেঁটেছে। তবে পুরো নয় আংশিক লকডাউন শুরু হয়েছে। বাজার খোলার সময়সীমা বেধে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications