করোনা ভাইরাসের হানার জের: বহু বিমান সংস্থা দেউলিয়া হতে পারে! কোন অশনি সংকেত নয়া রিপোর্টে

করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যেই শেয়ার বাজারে ব্যাপত পতন পরিলক্ষিত হতে শুরু করেছে। গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় অর্থনীতি কার্যত ধরাশায়ী। করোনা ভাইরাসের আতঙ্কের জেরে ক্রমাগত বিশ্ব অর্থনীতিতে ব্যাপক খারাপ প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। এমন অবস্থায় বেসরকারী বিমান পরিষেবা সংস্থাগুলির অনেক ক'টি সংস্থাকেই বিপাকে পড়তে হতে পারে আগামী দিনে। একনজরে দেখে নেওয়া যাক আগামিদিনে বিমান পরিষেবা সংস্থাগুলি কোন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।

CAPA র রিপোর্ট কী বলছে?

CAPA র রিপোর্ট কী বলছে?

করোনা ভাইরাসের আতঙ্কের জেরে একাধিক দেশের সরকার দেশ দেশান্তরে যাতায়াত ঘিরে বহু ধরনের নিয়ম বিধি, নিষেধাজ্ঞা জারি করেছে। আর তার জেরেই এবার বিমান পরিষেবা সংস্থাগুলিকে অসহায় পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বাণিজ্যগতভাবে। বিশ্ব বিমান চলাচল সংক্রান্ত এজেন্সি CAPAর দাবি, এবার বহু বিমান পরিষেবা সংস্থাই দেউলিয়া হওয়ার পথে।

শুরু হয়ে গিয়েছে বিমান চলাচলেক কমতি!

শুরু হয়ে গিয়েছে বিমান চলাচলেক কমতি!

জানা গিয়েছে, আটলান্টার ডেল্টা এয়ারলাইন্স করোনার জেরে ক্ষতির সম্নুখীন হতে শুরু করেছে।যার ফলে তারা তাদের উড়ান সফরের ৪০ শতাংশ কাটছাঁট করছে। ৩০০ টি এয়ারক্রাফ্টের যাতায়ত তারা বন্ধ করে দিয়েছে।

২০২০ সালের মে মাসেই অশনি সংকেত?

২০২০ সালের মে মাসেই অশনি সংকেত?

CAPA-র দাবি ২০২০ সালের মে মাসের মধ্যেই বহু বিমান পরিষেবা সংস্থা দেউলিয়া হওয়ার পথে। এর কারণ, গত ১১ মার্চ থেকে এের পর এক দেশ ভিন দেশের ভিসা বাতিল করতে শুরু করেছে। আর বিমান তলাতলে তার প্রভাব পড়েছে। বহু বিমানই কম সংখ্যক যাত্রী নিয়ে সফরের কারণে ক্ষতির সম্মুখীন হতে শুরু করেছে।

 ইন্ডিগোর পরিস্থিতি কেমন?

ইন্ডিগোর পরিস্থিতি কেমন?

ভারতের সর্ববৃহৎ এয়ারলাইন এই মুহূর্তে ইন্ডিগো। তারা জানিয়েছে , প্রতিদিনের বুকিং এ তাঁদের ১৫ থেকে ২০ শতাংশ কমতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফলে এঁদের অর্থবর্ষের 'কোয়ার্টারলি আর্নিং' এ এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+