লকডাউনের আর্থিক মন্দার মধ্যে একমাত্র কোন ভারতীয় শিল্পপতি আরও ধনী হচ্ছেন! জানুন বিস্তারিত
লকডাউনের আর্থিক মন্দার মধ্যে একমাত্র কোন ভারতীয় শিল্পপতি আরও ধনী হচ্ছেন! জানুন বিস্তারিত
ভারতের তাবড় কোটিপতি ব্যবসায়ীদের মধ্যে একাধিক ধনকুবের এশিয়ার সেরা ধনী শিল্পপতির ১০০ জনের তালিকা থেকে ছিটকে গিয়েছেন। মুকেশ আম্বানি ১৪ লাখ কোটি টাকার ধাক্কা খেয়েছেন। এমন পরিস্থিতিতে লকডাউনের জেরে ভারতের আর্থিক অবস্থা আরও ধরাশায়ী হবে বলে যখন ভবিষ্যদ্বাণী আসছে, তখন একমাত্র একজন শিল্পপতি লকডাউনেও আরও ধনী হচ্ছেন! দেখে নেওয়া যাক এঁর পরিচিতি।

অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেড-এর মালিক!
অ্যাভিনিউ সুপারমার্টস প্রাইভেট লিমিটেড -এর মাবিক রাধাকৃষ্ণণ দামানি। যিনি বিখ্য়াত সুপার মার্কেট ডি-মার্টের মালিক, তিনি এই লকডাউনের বাজারেও আরও ধনী হয়ে উঠছেন। অন্তত পরিসংখ্যান এই ভারতীয় বিলিয়নিয়ারকে নিয়ে সেরকমই বলছে!

পরিসংখ্যান যা বলছে
ভারতের ১২ জন বিলিয়নিয়ারের মধ্যে দামানিই একজন যাঁর আয় ৫ শতাংশ বেড়েছে এই করোনা সংকটের মধ্যেও। এমনই দাবি ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের। দামানির সম্পত্তি ৫ শতাংশ বেড়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১০.২ বিলিয়ন মার্কিন ডলার।

এক কামরার বাড়ি থেকে বড় হওয়া দামানি...
মুম্বইয়ের এক কামরার বাড়িতে ছোট থেকে বড় হয়েছেন রাধাকৃষ্ণাণ দামানি। যেখানে আম্বানি বা কোটাক এর মতো শিল্পপতিদের স্টক মার্কেটে বহু অর্থ ধসে গিয়েছে, সেখানে দামানি ৩২ শতাংশ বাড়িয়েছেন তাঁর স্টক মার্কেটে সম্পত্তি। আর এর নেপথ্যে রয়েছে ডি মার্টের মতো সুপার মার্কেট ও তার ব্যাবসায়িক নীতি।

কোন বিশেষত্বে বাজিমাত করেছেন দামানি!
উল্লেখ্য, রাধাকৃষ্ণাণ দামানির ডি মার্ট এমক একটি সুপার মার্কেট চেইন, সেখানে বাইরের বাজার দরের থেকে বহু সস্তায় পাওয়া যায় বহু পণ্য। আর এই কারণে , লকডাউনের আগে এই সমস্ত সুপার মার্কেট চেইনে ব্যাপক কেনাকাটা করেছেন সাধারণ মানুষ। 'প্যানিক বাইং' ব্যাপক আকার ধরাণ করেছিল এখানে। আর তাতেই লকডাউনের বাজারেও বাকি শিল্পপতিদের টেক্কা দিয়ে বেরিয়ে গিয়েছেন দামানি।

কোন ভবিষ্যদ্বাণী উঠে আসছে
একদিকে ডি মার্ট যেমন লাভের মুখে দেখেছে এি লকডাউনে, তেমনভাবে বিগ বাজার বা অন্য সুপার মার্কেটগুলি লাভের মুখ দেখেনি। কারণ একটাই, তা হল দামের ছাড়। যা ডি মার্ট অনেক বেশি দেয় বাকি সুপার মার্কেটের থেকে। বিশেষজ্ঞরা বলছেন, যদি লকডাউনে পণ্যের যোগান ঠিক থাকে, তাহলে জামানিকে রোখা সহজ হবে না। অন্যদিকে, লকডাউনের পরও কেনাকাটার হিড়িক বাড়বে বলে মনে করা হচ্ছে। আর তাতেও লাভের মুখ দেখতে চলেছেন দামানি।












Click it and Unblock the Notifications