ভারতে করোনায় একদিনে মৃত ১৯৫ জন! লকডাউনে হাড়হিম করা আতঙ্ক পরিসংখ্যান ঘিরে
করোনা ভাইরাসের আতঙ্কে গোটা দেশ ত্রস্ত। ক্রমেই বাড়ছে এই রোগের প্রাদুর্ভাব। আর তার জেরেই দেশ জুড়ে চলছে লকডাউন। লকডাউনের তৃতীয় পর্যায়ে রয়েছে ভারত। প্রথম দুটি পর্যায় পার হওয়ার পর তৃতীয় পর্যায়ে রেড জোন নিয়ে কড়াকড়ি রয়েছে। এরমধ্যে দেশের করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে।

মৃতের সংখ্যা
দেশে করোনার জেরে মোট আক্রান্ত ৪৬৪৩৩ জন। মৃতের সংখ্যা ১৫৬৮ জন। যে পরিসংখ্যান রীতি মতো অবাক করছে। লকডাউনের মধ্যেও ক্রমাগত বেড়ে চলা করোনা আক্রান্তের সংখ্যা দেশ জুড়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি করেছে।

সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ২৪ ঘণ্টায়!
দেশ গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু মিছিল দেখেছে। গত একদিনে ১৯৫ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর এসেছে। যা ভয়াবহ একটি পরিসংখ্যান। ফলে মোট মৃতের সংখ্যা ১৫৬৮ জনে গিয়ে দাঁড়িয়েছে।

নতুন করে আক্রান্তের সংখ্যা
নতুন করে দেশে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় বেড়েছে ৩৯০০ টি। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ৪৬৪৩৩ তে গিয়ে দাঁড়িয়েছে। লকডাউনের তৃতীয় পর্যায় এসেও যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে কিছুতেই বাগ মানছে না আতঙ্ক।

সুস্থতার সংখ্যা
দেশে সুস্থতার সংখ্যা ১২৭২৭ জন। ১৫০০ এর বেশি মৃতের সংখ্যা হলেও , সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা এই মুহূর্তে ১২৭২৭জন। এর আগে , কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশে সুস্থতার সংখ্যা ২৭.৫২ শতাংশ। যা নিঃসন্দেহে বড় ঘটনা।












Click it and Unblock the Notifications