করোনা গ্রাস: ২৪ ঘণ্টায় ভারতে মৃত ৩৪ জন, স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট আর কী জানাচ্ছে
করোনার জেরে দেশের বিভিন্ন অংশে লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা সহ একাধিক রাজ্য। এমন পরিস্থিতিতে, গোটা দেশে ২১ দিনের লকডাউনের মেয়াদ আরও বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারতে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা ঘিরে নয়া পরিসংখ্যান।

মৃতের সংখ্যার পরিসংখ্যান
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে ভারতে। যার জেরে ভারতে মৃতের সংখ্যা ২৭৩ জনে পৌঁছে গিয়েছে। এদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০৯ জন আক্রান্ত হয়েছেন বলে খবর।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কত?
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৫৬ জন। এমন পরিস্থিতিতে ২৭৩ জনের মৃত্যুর মোট হিসাবে এখনও পর্যন্ত জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এদিকে, করোনার জেরে ৭৩৬৭ জন প্রবলভাবে আক্রান্ত বলে খবর। অন্যদিকে, ৭১৬ জন সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

মোদীর বড় নির্দেশ
লকডাউনের মধ্যে সারা দেশ যখন ঘরবন্দি ,তখন কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। সোমবার থেকেই কাজে যোগ দেওয়ার বার্তা দেওয়া হয়েছে মন্ত্রিগোষ্ঠীকে। করোনার আবহে যখন দেশ প্রবল সংকটে , তখনই এমন নির্দেশ আসে প্রধানমন্ত্রীর তরফে।












Click it and Unblock the Notifications