মেডিক্যাল রিপোর্টে 'টাইপো'র জেরে 'কোভিড পজিটিভ' সুস্থ ব্যক্তি! কোথায় ঘটল এমন
মেডিক্যাল রিপোর্টে 'টাইপো'র জেরে 'কোভিড পজিটিভ' সুস্থ ব্যক্তি! কোথায় ঘটল এমন
গোটা দেশে করোনার জেরে প্রবল কঠিন পরিস্থিতি। স্বাস্থ্য থেকে অর্থ , সমস্ত দিকেই চরম প্রভাব পড়ছে করোনার। কেউ লকডাউনে কাজ হারানোর জেরে অনাহারে দিন কাটাচ্ছেন, কারোর আবার প্রবল অর্থ প্রতিপত্তি থাকলেও কেবল করোনার জেরে অসুস্থতা কেড়ে নিয়েছে যাবতীয় স্বস্তি।

এমন এক করুণ পরিস্থিতির মধ্যেই উত্তরপ্রদেশের মোরাদাবাদে ঘটে গেল এক আজব ঘটনা! সেখানে সম্পূর্ণ সুস্থ ব্যক্তিকে কোভিড পজিটিভ বলে চিহ্নিত করে দেওয়া হয়েছে। এক ৬৬ বছরের আমরোহা নিবাসী ব্যক্তি সেখানের স্থানীয় হাসপাতালে গিয়েছিল জ্বর আর কাশির উপসর্গ নিয়ে। তাঁর রক্ত পরীক্ষার পর তা আলিগড়ের ল্যাবরেটারিতে পাঠানো হয়।
এরপর সোমবার রাতে আসে সেই ব্যক্তির রিপোর্ট। যে রিপোর্টে তাঁকে করোনা পিজিটিভ বলে জানানো হয়। এরপর সেখানের সিএমওএইচ জানান, ভুল করে 'নেগেটিভ' এর জায়গায় 'পজিটিভ' লিখে ফেলা হয়েছে রিপোর্টে। যে ভুলের জেরে সর্দি-কাশির উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ব্যক্তি ও তাঁর পরিবার আতঙ্কে পড়ে যায়।
এদিকে, ল্যাবরেটারি থেকে আসা রিপোর্ট দেখেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই ব্যক্তির সঙ্গে তাঁর পরিবারের ৫ জনকেও কোয়ারেন্টাইনে রেখে দেয়। শেষে রিপোর্টের 'টাইপো' ছিল বলে জানতে পারে হাসপাতাল। আর তারপর পরিবারের ৫ জন সহ ওই ব্যক্তিকে ছেড়ে দেয় হাসপাতাল।












Click it and Unblock the Notifications