জুন মাসে ভারতে সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে চলেছে! কোন অশনি সংকেত করোনা ঘিরে
করোনার প্রবল দংশনের জেরে গোটা বিশ্ব সন্ত্রস্ত। ভারতে এর চরম প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই ১৩১৮৬৮ আক্রান্তের গণ্ডি ভারত পেরিয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে প্রতি ২৪ ঘণ্টায় দেশের অবস্থা আশঙ্কাজনক জায়গায় যাচ্ছে। এদিকে, এরই মাঝে দেশে ট্রেন ও বিমান পরিষেবা চালু হয়েছে। বিশেষজ্ঞরা আসন্ন জুন মাস নিয়ে দিচ্ছেন কড়া সতর্কবার্তা।

লকডাউনেও পরিস্থিতি অত্যন্ত জটিল!
ভারত এমন একটি দেশ যা কঠোর লকডাউন রাখা সত্ত্বেও প্রবলভাবে করোনার সংক্রমণ দেখেছে। গোটা বিশ্বে বারতই প্রথম যে দেশ লকডাউনেও বিপুল সংখ্যক করোনা সংক্রমণ দেখল । অন্তত পরিসংখ্যান সেরকমই বলছে।

পরিস্থিতি সামাল দিয়ে নিতে পেরেছে ইরানও!
ভারত কিছুতেই বাগে আনতে পারছে না করোনার সংক্রমণ। মার্চ মাসে একই পরিস্থিতি হয়েছিল ইরানের এরপর সেখানে প্রবল কঠোর বিধি লাগু করা হয়। পরবর্তী পর্যায়ে দেখা যায় এপ্রিল থেকেই ইরান ছন্দে ফিরেছে। স্বাভাবিক হতে শুরু করে সেদেশের আর্থিক পরিস্থিতি। তবে ভারতে এখনও পর্যন্ত সেই প্রবণতা দেখা যাচ্ছে না।

ভারতে করোনা ভাইরাসের পরিস্থিতি
এপিডেমোলজিস্ট তন্ময় মহাপাত্রের মতে যত দিন এগোবে,তত পরিস্থিতি সংকটের দিকে যাবে। আগামী কয়েক দিন তো বচেই, জুন মাসেও পরিস্থিতি চরম খারাপ পর্যায়ে যেত পারে বলে খবর। তাঁর মতে এপ্রিল , মে মাসের থেকেও জুনের অবস্থা আরও খারাপ হতে চলেছে।

কেন এমন পরিস্থিতি দেশে ?
বিশেষজ্ঞরা বলছেন, দেশের কন্টেইমেন্ট জোনগুলিতে কিছুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। সেখানে উপযুক্ত পরিমাণে টেস্টিং হচ্ছে না। এছাড়াও এমন একটা সময় এসে লকডাউন শিথিল করার ঘটনা নিয়েও প্রশাসনিক দক্ষতা দেখা যায়নি বলে মত বহু বিশেষজ্ঞের । ফলে করোনার সংক্রমণ দেশে লাফিয়ে বাড়ছে।












Click it and Unblock the Notifications