সুস্থতার নিরিখে বিশ্বে প্রথম স্থানে ভারত! করোনা মোকাবিলায় টানা ষষ্ঠদিন মিলল স্বস্তির খবর

দেশে গত দুই দিনের তুলনায় বাড়ল দৈনিক সংক্রমণ৷ গত ২৪ ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে ৮৬ হাজারের বেশি৷ এই নিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৫৭ লক্ষ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের৷

২৪ ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে ৮৬ হাজার

২৪ ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে ৮৬ হাজার

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৫০৮ জন৷ বর্তমানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ৫৭ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন। দেশে মোট মৃত্যু হয়েছে ৯১ হাজার ১৪৯ জনের৷ বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৬৬ হাজার ৩৮২৷

সুস্থতার নিরিখে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত

সুস্থতার নিরিখে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত

দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা মঙ্গলবারের তুলনায় কিছুটা কমেছে এদিন৷ অন্যদিকে একদিনে আক্রান্তের তুলনায় সুস্থ হচ্ছে বেশি৷ এই নিয়ে টানা ষষ্ঠ দিন আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা বেশি। সুস্থতার নিরিখে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত৷ একদিনে দেশে সুস্থ হয়েছে ৮৭ হাজার ৩৭৪ জন৷ মোট সুস্থ হয়েছে ৪৬ লক্ষ ৭৪ হাজার ৯৮৮ জন৷

সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত

সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত

এদিকে সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশে সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ছাড়িয়ে গেছে। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ৬৩ হাজার ৭৯৯। সংক্রমণের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। এই দুই রাজ্যে কোরোনায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৬ লক্ষ ৪৬ হাজার ৫৩০ জন এবং ৫ লক্ষ ৫৭ হাজার ৯৯৯ জন৷

২৪ ঘণ্টায় দেশে ১১ লক্ষ নমুনা পরীক্ষা

২৪ ঘণ্টায় দেশে ১১ লক্ষ নমুনা পরীক্ষা

২৪ ঘণ্টায় দেশে মোট ১১ লক্ষ ৫৬ হাজার ৫৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট ৬ কোটি ৭৪ লক্ষ ৩৬ হাজার ৩১ জনের৷ এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+