মোদী সরকার 'হৃদয়হীন'! লকডাউনে সর্বস্বান্তদের নিয়ে জোরদার সওয়াল চিদাম্বরমের

মোদী সরকার 'হৃদয়হীন'! লকডাউনে সর্বশান্তদের নিয়ে জোরদার সওয়াল চিদাম্বরমের

লকডাউন যেদিন দ্বিতীয় পর্বের জন্য ঘোষিত হয়েছিল, সেদিনও কার্যত একই সুরে মোদী সরকারের বিরুদ্ধে চরম তোপ দাগেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। পরিযায়ী শ্রমিক থেকে সর্বহারাদের নিয়ে সেদিনও সওয়াল করেন চিদাম্বরম। এদিকে, এমন পরিস্থিতিতে এদিন নতুন করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন পি চিদাম্বরম।

হৃদয়হীন সরকার!

হৃদয়হীন সরকার!

এদিন টুইট বার্তায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম এটি টুইট বার্তায় বলেন, বহু মানুষ এখন অর্থ হাতে পাচ্ছেন না। আর তাঁদের , এই সরকার বাধ্য করছে বিনামূল্যের খাবারের জন্য লাইনে দাঁড়াতে। টুইটে চিদাম্বরম লেখেন, 'শুধুমাত্র একটি হৃদয়হীন সরকারই এমন করতে পারে।'

 চিদাম্বরমের প্রশ্নবাণ!

চিদাম্বরমের প্রশ্নবাণ!

এদিন, কংগ্রেসের এই দুঁদে নেতা প্রশ্ন তোলেন যে, কেন এই সমস্ত মানুষকে ক্ষুধার হাত থেক সরকার রক্ষা করছে না? তাঁর প্রশ্ন, কেন এই সমস্ত সর্বহারা মানুষের আত্মসম্মানকে রক্ষা করতে সরকার এঁদের হাতে টাকা দিচ্ছে না? কেন বিনামূল্যে এই সমস্ত মানুষের হাতে খাদ্যশস্য পৌঁছে দিচ্ছে না সরকার? প্রশ্ন চিদাম্বরমের।

 মোদী ও সীতারমনকে প্রশ্ন

মোদী ও সীতারমনকে প্রশ্ন

চিদাম্বরম এই সমস্ত প্রশ্ন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও প্রধানমন্ত্রী মোদীকে করেছেন। টুইটারে তাঁদের ট্যাগ করে এর উত্তর জানতে চান চিদাম্বরম। তাঁর দাবি, গোটা দেশ অসহায়ভাবে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে। এমন অবস্থায় সকলেই জবাবের আশায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+