ভারতে লকডাউনের মাঝে ৩৫ হাজার পার করল করোনা আক্রান্তের সংখ্যা! শেষ ২৪ ঘণ্টায় আতঙ্কের পরিসংখ্যান
লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। ২১দিনের পর ১৯ দিনের দ্বিতীয় পর্বের লকডাউনের পরও ক্রমেই প্রতিদিন ১ হাজারের ওপর মানুষ আক্রান্ত হচ্ছেন। এমন মারণ ভাইরাসের জেরে ভারতের অতিমারীর চিত্রটা ক্রমেই আতঙ্কের হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে এদিন সকালে পাওয়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা একনজরে দেখে নেওয়া যাক।

করোনা পরিসংখ্যান
শুক্রবার মে মাসের প্রথম দিনেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁয়ে ফেলল ৩৫ হাজারর গণ্ডি । মৃতের সংখ্যা ১১৪৭ জন। সুস্থ হয়েছেন ৮৮৮৯ জন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩৩ হাজার ছাপিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছিল দেশে। আর শুক্রবার সকাল হতেই তা ৩৫ ০৪৩ হয়েছে।

২৪ ঘণ্টার খবর
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৯৯৩ জন। গত ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে ৭৩ জনের। এদিন এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

১৩০ টি রেড জোন
এদিকে, দেশে ১৩০ টি রেড জোন জেবা চিহ্নিত করে নিয়েছে সরকার। এছাড়া ৭৩৩ টি জেলাকে গ্রিন, রেড ও অরেঞ্জে ভাগ করে নিজের মতো করে পরিকল্পনা করছে সরকার। ৩ মে লকডাউন যদি উঠে যায় , তাহলে কোন জোনে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে তার বন্দোবস্ত চলছে।

গুরুতপ পরিস্থিতি মহারাষ্ট্রে
মহারাষ্ট্রের নাসিক, পালঘর, নাগপুর, ঔরঙ্গাবাদ জেলায় আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গিয়েছে। এছাড়াও সোলাপুর, ইয়াবতমলে আক্রান্তের সংখ্যা একশোর দিকে এগিয়ে চলেছে।












Click it and Unblock the Notifications