এশিয়ার সর্ববৃহৎ বস্তিতে মিলল করোনার চিহ্ন! মুম্বই নিয়ে কোন বড় আশঙ্কায় ভুগছে দেশ
মূলত, এতদিন পর্যন্ত যাঁরা বিদেশ থেকে আসছিলেন তাঁদের ঘিরে করোনার উদ্বেগ দানা বেঁধেছে। অনেককেই কোভিড ১৯ পজিটিভ বলে পাওয়া গিয়েছে। এরপর তা স্থানীয় এলাকায় ছড়িয়েছে বলেও খবর মেলে। তবে স্থানী জায়গা ছাড়িয়ে একটি বড় গোষ্ঠীর মধ্যে ছড়ায়নি করোনা বলেই দাবি করেছে সরকার। ফলে কমিউনিটি ট্রান্সমিশন যে ভারতে হয়নি , তা এতদিন পর্যন্ত নিশ্চিত ছিল। এবার উঠে এলো মুম্বইয়ের ঘটনা।

এবার মুম্বইয়ের ধারাভি বস্তিতে মিলেছে করোনার সংক্রমণ। সেখানে এক ৫৬ বছরের বৃদ্ধের দেহে করোনার প্রকোপ ধরা পড়েছে। এরফলে গত কয়েকদিনে তাঁর সংসর্গে আসা মানুষদের খোঁজ খবর নিতে শুরু করা হয়েছে। ব্যক্তির পরিবারের ১০ জনকে আপাতত কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বাণিজ্যনগরী মুম্বইয়ের এই ধারাভি এলাকায় ১৫ লাখ মানুষের বসবাস। আর এখানে করোনার প্রকোপ দেখা দিতেই দেশ জুড়ে আতঙ্ক শুরু হয়েছে।
এদিকে, ভারতের করোনা হটস্পট হিসাবে বহু আগেই উঠে এসেছে মহারাষ্ট্র। সেখানে ৩২০ জনেরও বেশি মানুষ আক্রান্ত করোনায়। মূলত, দিল্লির নিজামুদ্দিনের ঘটনা পর থেকেই লাফিয়ে দেশে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এবার ধারাভির ঘটনা ঘিরে আতঙ্ক দানা বাঁধছে।












Click it and Unblock the Notifications