করোনা লকডাউনে মহিলাদের ওপর গৃহস্থ হিংসা বাড়ছে! কোন পরিসংখ্যান প্রকাশ্যে

লকডাউনের জেরে গৃহস্থ হিংসার পরিমাণ ক্রমেই বাড়ছে। এবিষয়ে অশনি সংকেত দেখতে পাচ্ছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের একটি রিপোর্ট ও তাতে প্রকাশিত বেশ কিছু পরিসংখ্য়ান এক্ষেত্রে চোখ খুলে দিয়েছে প্রশাসনের। নির্যাতনের হার নিয়ে কয়েকটি তথ্য একনজরে।

 একের পর এক মহিলার অভিযোগ

একের পর এক মহিলার অভিযোগ

জাতীয় মহিলা কমিশন জানাচ্ছে যে মার্চ মাসের প্রথম সপ্তাহে মহিলা কমিশন সাত দিনে ১১৬ টি অভিযোগ পেয়েছিল। এরপর লকডাউনের ১০ দিনের মধ্যেই কমিশনের কাছে সেই অভিযোগের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ২৫৭ এ। ফলে জাতীয় মহিলা কমিশনের দাবি , ইমেলের মাধ্যমে আসা এই সমস্ত তথ্য দেশকে ব্যাপক সমস্যার মুখোমুখি করেছে।

কোন ধরনের ঘটনা সামনে আসছে?

কোন ধরনের ঘটনা সামনে আসছে?

কমিশনের প্রধান রেখা ভারদ্বাজ জানিয়েছেন, তিনি এমন বহু অভিযোগের ইমের পেয়েছেন , যেখানে মহিলারা বলছেন স্বামীর অত্যাচারের জেরে ঘের থাকা সমস্যার হয়ে যাচ্ছে। লকডাউনের বাকি সময়টা তাঁরা কোনও হস্টেলে আশ্রয় চাইছেন। অনেকেই পুলিশের দ্বারস্থহয়ে স্বামীকে গ্রেফতারির দাবি জানিয়েছেন।

অনেকেই পুলিশের দ্বারস্থ হতে পারছেন না!

অনেকেই পুলিশের দ্বারস্থ হতে পারছেন না!

রেখা ভরদ্বাজের দাবি, বহু মহিলারই লকডাউনের জেরে পুলিশের কাছে যেতে পারছেন না। এমন অবস্থায় তাঁরা কমিশনের দ্বারস্থ হচ্ছেন। কমিশন জানিয়েছে, সোশ্যাল মিডিয়া, ইমেল বা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে লকডাউনের মধ্যে মহিলারা জানাতে পারেন তাঁদের সমস্যার কথা কমিশনকে।

 কোন কোন রাজ্য থেকে কতগুলি অভিযোগ?

কোন কোন রাজ্য থেকে কতগুলি অভিযোগ?

উত্তরপ্রদেশ থেকে ৯০ টি, দিল্লি থেকে ৩৭ টি,বিহার থেকে ১৮, মধ্যপ্রদেশ থেকে ১১, মহারাষ্ট্র থেকে ১১ টি অভিযোগ পেয়েছে কমিশন। আর এমন অভিযোগের জেরে রীতিমতো উদ্বেগ কমিশনের ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+