করোনা ঝড় কাটিয়ে ফেলল কেরল! সে রাজ্যের বাম সরকারের পাখির চোখ এখন কোনদিকে

নতুন করে কেরলে আর একটিও করোনা আক্রান্ত রোগী নেই গত ২৪ ঘণ্টায়। এই তথ্য সোমবার জানিয়েছে সেরাজ্যের বাম সরকার। অসুস্থ ৩৪ জনের চিকিৎসা সেখানে হচ্ছে। আর এই পরিসংখ্যানের সঙ্গে সঙ্গেই মনে করা হচ্ছে যে, কেরল এবার করোনার ঝড় কাটিয়ে ফেলেছে। আর তার সঙ্গেই সেখানের বাম সরকার নতুন করে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে।

 কেরলের পরিস্থিতি

কেরলের পরিস্থিতি

দেশ যেখানে ৪২ হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা, নিত্যদিন দেশে করোনায় মৃতের সংখ্যার খবর আসছে, সেখানে কেরলে নতুন করে একটিও করোনার ঘটনা না পাওয়া নিঃসন্দেহে একটি বড় দিক। কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সেরাজ্যে করোনা 'কার্ভ' নিম্নগামী। ৬১ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। নতুন করে সেখানে কোনও হটস্পট নেই।

ঘুরে দাঁড়াচ্ছে কেরল!

ঘুরে দাঁড়াচ্ছে কেরল!

কেরল করোনার ঝড় কাটিয়ে এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে চাইছে। আর তার জন্য অর্থনৈতিক দিকের ওপর নজর দিতে শুরু করেছে সেরাজ্যের বাম সরকার। রাজ্যে যাতে বড়সড় ব্যবসায়িক বিনিয়োগ আসে, তার চেষ্টা করছেন মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন।

 কোন কোন পদক্ষেপ রাজ্য সরকারের!

কোন কোন পদক্ষেপ রাজ্য সরকারের!

কেরল সহজে যাতে ব্যবসায়িক কর্মপ্রক্রিয়া শুরু হয়, তার জন্য লাইসেন্সিং ও রেজিস্ট্রেশনে কিছু ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। প্রতিটি বিনিয়োগকারীকে এক বঠরের সময় দেওয়া হবে, ব্যবসায়িক প্রাথমিক কাজকর্ম শেষ করতে। যাতে চটজলদি রোজগারের পথ মানুষকে দেওয়া যায়, তার চেষ্টায় রয়েছে সেখানের বাম সরকার।

কীভাবে বাণিজ্যিকভাবে এগোতে চাইছে কেরল?

কীভাবে বাণিজ্যিকভাবে এগোতে চাইছে কেরল?

উল্লেখ্য়, বিভিন্ন শিল্পজগতের ভাগ অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে ফের একবার রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টায় পিনারাই বিজয়নের রাজ্য। কুন্নুর ও পলক্কড তাঁদের পাখির চোখ হয়ে রয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+