তবলিঘি প্রসঙ্গে রাজ্যগুলিকে বড়সড় নির্দেশ কেন্দ্রের! যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ

তবলিঘি প্রসঙ্গে রাজ্যগুলিকে বড়সড় নির্দেশ কেন্দ্রের! যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ

ভারতের কোথায় কোথায় তবলিঘি জামাত থেকে ফেরা মানুষ ছড়িয়ে রয়েছেন, তা খুঁজে বের করা নিয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ শুরু হয়ে গিয়েছে। করোনা মোকাবিলায় এবার দিল্লির নিজামুদ্দিন এলাকা থেকে আসা ব্যক্তিদের নিয়ে বড়সড় বার্তা রাজ্যগুলিকে দিয়েছে কেন্দ্র।

কন্ট্যাক্ট ট্রেসিং ও ভারত

কন্ট্যাক্ট ট্রেসিং ও ভারত

নিজামুদ্দিনে তবলিঘি জামাতের আয়োজিত অনুষ্ঠান থেকে সারা দেশের বিভিন্ন প্রান্তে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেশ। কোন কোন রাজ্যে এই জমায়েতের সদস্যরা গিয়েছেন তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে। খোঁজ চলছে কনট্যাক্ট ট্রেসিং এর।

 কেন্দ্রের বার্তা

কেন্দ্রের বার্তা

এদিন কেন্দ্রের সচিব রাজীব গৌবা জানিয়েছেন, রাজ্যগুলিকে যুদ্ধকালীন তৎপরতায় আজ কের মধ্যেই শেষ করতে হবে কনট্যাক্ট ট্রেসিং এর কাজ। অর্থাৎ , কারা এই অনুষ্ঠান থেকে এসেছেন তার খোঁজই শুধু নয়, বরং কারা এই রোগ ছড়াতে পারেন তার খোঁজের পুরো রিপোর্ট কেন্দ্রকে পাঠানোর কথা বলা হয়েছে।

সারা দেশে ৮২৪ জন বিদেশীর খোঁজ শুরু

সারা দেশে ৮২৪ জন বিদেশীর খোঁজ শুরু

জানা গিয়েছে, সারা দেশে তবলিঘির ৮২৪ জন বিদেশী মৌলবী রয়েছেন। এঁরা কোথায় রয়েছেন, এঁদের সঙ্গে কারা রয়েছেন সমস্ত তথ্য আজকের মধ্যে তৈরি করে ফেলার বার্তা এসেছে রাজ্যগুলির কাছে।

 বাংলায় কতজন রয়েছেন?

বাংলায় কতজন রয়েছেন?

পশ্চিমবঙ্গ জানিয়ে দিয়েছে রাজ্য থেকে যাঁরাই তবলিঘির সভায় যোগ দিয়েছে তাঁদের সকলের তথ্য হাতে এসে পৌঁছে গিয়েছে। রাজ্য থেকে ৭১ জন ওই সভায় যোগ দিয়েছেন বলে খবর। খবরের সত্যতা স্বীকার করেছেন মমতা। রাজ্যে সম্পূর্ণ তল্লাশি শেষ হয়েছে বলেও জানানো হয়েছে। প্রতিবেশী ঝাড়খণ্ড থেকে ৪৬ জন সভায় যোগ দেন বলে খবর। যদিও উত্তর প্রদেশে ৫ শতাংশের খোঁজ বাকি। খোঁজ চলছে কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+