কাশ্মীর উপত্যকায় করোনার আবহে বহু তবলিঘি সদস্য নিখোঁজ! কোন রিপোর্ট প্রকাশ্যে

গোটা দেশে তবলিঘি জামাতের সদস্যদের খোঁজে তৎপর প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে ইতিমধ্যেই একাধিক নির্দেশ দেওয়া হয়েছে এই মর্মে। গোটা দেশে করোনা আক্রান্তদের মধ্যে প্রায় ৩০ শতাংশই তবলিঘি জামাত সদস্য। এমন পরিস্থিতিতে কাশ্মীর উপত্যকা ঘিরে উঠে আসছে কিছু চাঞ্চল্যকর খবর।

নিখোঁজ তথ্য

নিখোঁজ তথ্য

কাশ্মীর উপত্যকার বুকে করোনার সন্দেহভাজন ৬৫ জনকে খুঁজছে প্রশাসন। এই ৬৫ জনের মধ্যে কাশ্মীর উপত্যকার তবলিঘি জামাতের একাধিক সদস্যও রয়েছেন বলে খবর। আপাতত পুলিশ এই ৬৫ জনের খোঁজে গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে ব্যাপক পুলিশি তল্লাশি শুরু করে দিয়েছে।

পুলিশের কাছে কোন তথ্য রয়েছে?

পুলিশের কাছে কোন তথ্য রয়েছে?

কাশ্মীর পুলিশকে সেরাজ্যের ২,০৫৪ জনের তালিকা দেওয়া হয়েছিল। এই তালিকায় করোনার সন্দেহভাজনকদের কথা জানানো হয়। এঁদের মধ্যে পুলিশ ১৫০২ জনকে খুঁজে পেয়েছে। তবে অদ্ভুতভাবে ৬৫ জন উধাও। এই ৬৫ জনের মধ্যে রয়েছেন তবলিঘি জামাতের সদস্যরা।

কাশ্মীর ও তবলিঘি জামাত

কাশ্মীর ও তবলিঘি জামাত

উল্লেখ্য, কাশ্মীরে তবলিঘি জামাতের সোপোর এলাকার প্রধান উপত্যকার প্রথম করোনা আক্রান্ত রোগী। তিনি উপত্যকায় একাধিক জায়গায় ঘুরেছেন বলে জানা গিয়েছে। এরপর কাশ্মীরের ৪১ জন তবলিঘি সদস্যকে কোভিড ১৯ পজিটিভ হিসাবে পাওয়া যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+