করোনা গ্রাস: ধর্মীয় স্থানে লুকিয়ে থাকা একজনের জন্য 'সিল' হল ১৪ টি গ্রাম! নয়া চাঞ্চল্য শুরু
করোনা গ্রাস: ধর্মীয় স্থানে লুকিয়ে থাকা একজনের জন্য 'সিল' হল ১৪ টি গ্রাম! নয়া চাঞ্চল্য শুরু
ঘটনা উত্তরপ্রদেশের বাদাউনের। সেখানে ১ জন ব্য়ক্তির জন্য পর পর ১৪ টি গ্রামকে সিল করতে বাধ্য হয়েছে প্রশাসন। এর আগে বিহারের একজন মানুষের দেহে করোনা আক্রমণের জেরে সেরাজ্যে আক্রান্তের সংখ্যার এক তৃতীয়াংশই সেই ব্যক্তির পরিবারের সদস্য বলে চিহ্নিত হন। এবার ঘটনা উত্তরপ্রদেশের।

এলাকা জুড়ে চাঞ্চল্য
অন্ধ্রপ্রদেশ থেকে কয়েকদিন আগেই বাদাউন এলাকায় আসেন এক ব্যক্তি। সেখানের একটি মসজিদে লুকিয়ে ছিলেন তিনি। শনিবার তাঁকে খুঁজে পেতেই তাঁর করোনা টেস্টিং হয়। আর রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই পদক্ষেপ নিতে শুরু করেছে পুলিশ।

এলাকা জুড়ে পদক্ষেপ
পুলিশি পদক্ষেপের পর দেখা গিয়েছে, ওই ব্যক্তি তবলিঘি জামাতের অনুষ্ঠানে হাজির ছিলেন। এরপর থেকেই এলাকায় চাঞ্চল্য দেখা যায়। ফের একবার নতুন করে করোনার আতঙ্ক দেখা দিতে থাকে। মুহূর্তে পদক্ষেপ নয় পুলিশ।

১৪ টি গ্রাম সিল
এরপর থেকেই বড়সড় পদক্ষেপ নিয়ে এলাকায় ১৪ টি গ্রাম সিল করে দেয় পুলিশ। ওই একজন ব্যক্তির জন্যই এলাকা কার্যত কড়া নজরদারিতে চলে আসে। এমন পরিস্থিতিতে ৩০ জনের দেহে উত্তরপ্রদেশে নতুন করে করোনা আক্রমণের খবর পাওয়া গিয়েছে।

বিহারে একটি পরিবার থেকে আক্রান্ত কতজন?
এদিকে, বিহারে করোনায় মোট আক্রান্তের এক তৃতীয়াংশই এসেছে একটি পরিবার থেকে। একই পরিবারের একাধিক সদস্য সেরাজ্যে কোভিড ১৯ এ আক্রান্ত। বিহারে মোট ৬০ জন আক্রান্তের মধ্যে এক তৃতীয়াংশই এসেছে ওই পরিবার থেকে। বিহারে নিজের বাড়িতে ১৬ মার্চ ফেরেন ওই পরিবারের এক ব্যক্তি। এরপর ৪ এপ্রিল তাঁকে কোভিড ১৯ পজিটিভ ঘোষণা করা হয়। এর মাঝের সময়টায় তিনি বিহারের সিওয়ান থেকে শুরু করে একাধিক জায়গায় ঘোরাফেরা করেন। এরপর ,তাঁর স্ত্রী, শিশু, পরিবারের সকলকেই করোনা পজিটিভ হিসাবে পাওয়া যায়।












Click it and Unblock the Notifications