স্বস্তি বাড়িয়ে শুক্রবারের থেকে আর কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও

স্বস্তি বাড়িয়ে শুক্রবারের থেকে আর কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ, কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও

শুক্রবারের পর শনিবার ফের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণে পতন। গতকালের চেয়ে অনেকটাই কমেছে করোনা ভাইরাসের সংক্রমণ। বৃহস্পতিবার থেকে পর পর ২ দিন কমল করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬,৪৮৮ জন। শুক্রবার সংখ্যাটা ছিল ১৬,৫৭৭ জন আর বহস্পতিবার সংখ্যাটা ছিল ১৬,৭৩৮। কমেছে দৈনিক করোনা সংক্রমণে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১১৩ জন। গতকাল সেই সংখ্যা ছিল ১২০ জন।

শুক্রবারের থেকে আর কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ

১০ রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তবে সার্বিক হিসেবে গত ৩ দিনে লাগাতার কমছে দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু মহারাষ্ট্র, পাঞ্জাব,কর্নাটক, কেরল, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রে ৈদনিক করোনা সংক্রমণ ৮০০০ অতিক্রম করেছে। পরিস্থিতি সামাল দিতে মহারাষ্ট্র সরকার একের পর এ পদক্ষেপ করে চলেছে। অমরাবতী ও যবৎমলে সপ্তাহান্তের লকডাউন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে লাতুরে ৪৮ ঘণ্টার জনতা কার্ফু জারি হয়েছে। মুম্বই শহরেও করোনা বিধি কড়া করা হয়েছে।

যদিএ বিেশষজ্ঞরা দাবি করেছে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার মূলে ভাইরাসের মিউটেশন নয় লাগাম ছাড়া অসতর্ক জমায়েত বা ভিড়। মানুষ মাস্ক ছাড়াই রাস্তায় ঘুরতে শুরু করেছেন। তাঁরা ভিঁড় করছেন দোকানে বাজারে, লোকাল ট্রেেনও ভিড়ে ঠাসাঠাসিকরে সফর করছেন। এতেই করোনা সংক্রমণ আর বাড়ছে বলে মনে করছেন গবেষকরা। ইতিমধ্যেই সংক্রমণে সঠিক কারণ সন্ধানে ১০ রাজ্যে বিশেষজ্ঞ টিম পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+