আনলক ৩.০: সোমবার ফের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
জুন মাসে আনলক ১.০ হওয়ার পরে জুলাই মাসে আনলক ২.০ শুরু হয়। যা আর কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে। ফলে আগামী ২৭ জুলাই সোমবার ফের একবার দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভল্লা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

এর আগে জুন মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী দের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক করেন শিক্ষাপ্রতিষ্ঠান বিমান পরিষেবা রেল মেট্রো পরিষেবা সিনেমা হল অডিটোরিয়াম সহ বিভিন্ন জমায়েতের বিষয়ে আলোচনা করা হয়
এখনো পর্যন্ত মোট ছয়বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এবং সেখানে বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বেশিরভাগ মুখ্যমন্ত্রী নানা অভিযোগ তুলে ধরেছেন বৈঠকের পাশাপাশি সকলেই লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন
আগামী অগাস্ট মাস পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে বিভিন্ন রাজ্যের মধ্যে বিমান পরিষেবা কেউ সীমিত করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও অর্থনীতি চাঙ্গা করার স্বার্থে বিভিন্ন রাজ্যে লকডাউন কিছুটা শিথিল করতেই লাফিয়ে বেড়েছে ভাইরাস আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ভারতে মোট আক্রান্তের সংখ্যা 13 লক্ষ পেরিয়ে গিয়েছে এবং বর্তমানে প্রতি দুদিনে 1 লক্ষ করে মানুষ আক্রান্ত হচ্ছেন
এই পরিস্থিতিতে অগাস্ট মাসে কি ধরনের কৌশল নেওয়া যেতে পারে মূলত তা নিয়েই মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী এমনটাই জানা গিয়েছে












Click it and Unblock the Notifications