করোনার জেরে দেশে চাকরির বাজারে কোন অশনি সংকেত! কত কোটি মানুষের আয়ে কোপ পড়ছে
করোনার জেরে বেতন পাচ্ছেন না দেশের ১২ কোটি মানুষ। এমনই এক পরিসংখ্যানের ভয়াবহ বার্তা দিয়েছে দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ্যম। করোনার জেরে দেশে যে প্রবল আর্থিক সংকট আসতে চলেছে তার ইঙ্গিত মিলেছে এই তথ্য থেকে।

চাকরির বাজারে কোন অশনি সংকেত?
করোনার জেরে লকডাউন যদি বাড়তে থাকে, তাহলে তাহিদার বাজারে ব্যাপক মন্দা দেখা দেবে। যার জেরে যোগান বেশি হওয়ায় সংস্থাগুলি লাভ করতে পারেব না। আর তার ফলেই সংস্থা থেকে কর্মী ছাঁটাই শুরু হতে পারে। এমনই আশঙ্কা দেশজুড়ে। বছরের আগামী অংশে ভারতে করোনার প্রভাবে অর্থনীতির ব্যাপক মন্দা দেখা দিতে চলেছে বলে খবর।

কীভাবে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে?
করোনা থেকে মুক্তি ও ভারতে উৎসবের মরশুমে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলেই একমাত্র করোনার জেরে আর্থিক সংকট থেকে বাঁচা যাবে। এমনই মত বিশেষজ্ঞ মহলের।

ভারতে কতজনের চাকরি রয়েছে?
দেশের মাঝারি স্তরের কর্মী দের চাকরির কমতিই বেশি উদ্বেগে রাখছে বিশেষজ্ঞদের। এমন পরিস্থিতিতে মার্চের মাঝামাঝি থেকেই করোনার জেরে ভারতের অর্থনৈতিক হাল দুর্বল হয়ে যায়। এছাড়াও ২ থেকে ৩ কোটি মানুষের এমন পরিস্থিতিতেও চাকরি রয়েছে। যা নিঃসন্দেহে একটি বড় খবর অনেকের কাছেই।

কোন কোন সেক্টরে প্রবল প্রভাব?
করোনার জেরে সবচেয়ে বড় প্রভাব পড়েছে পর্যটনের ক্ষেত্রে। এই শিল্পের আঙিনা ছাড়াও এই বিষাক্ত ভাইরাস প্রভাব ফেলেছে রিটেল, হসপিটালিটি, মিডিয়া, মনোরঞ্জনের জগতে। এছাড়াও প্যাকড ফুড যে সমস্ত সংস্থা বিক্রি করে তাদের বাজারেও বেশ প্রভাব পড়েছে।












Click it and Unblock the Notifications