করোনা আক্রান্ত জামাতের সদস্যদের ফের অভব্য আচরণ! হাসপাতালে নার্সদের নিশানা করে কী ঘটল

রেল সূত্রে বৃহস্পতিবার অভিযোগ করা হয়েছিল যে তবলিঘি জামাতের যে সমস্ত কোভিড ১৯ আক্রান্ত সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁরা প্রবলভাবে অভব্য আচরণ শুরু করেছেন। চিকিৎসকদের গায়ে থুতু ছেটানোর অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। সেই ঘটনা দিল্লির ছিল। এবার গাজিয়াবাদ থেকে উঠে এলো আরও নিম্নমানের এক আচরণের খবর।

অর্ধনগ্ন অবস্থায় রোগীদের অভব্য আচরণ!

অর্ধনগ্ন অবস্থায় রোগীদের অভব্য আচরণ!

গাজিয়াবাদের যে হাসপাতলে কোভিড ১৯ রোগীদের ভর্তি করা হয়েছে , সেখানে নার্সদের নিশানা করে প্রবলভাবে অশালীন আচরণ করছেন ওই রোগীরা। এমনই অভিযোগ। জানা গিয়েছে ,হাসপাতালে আইসোলেশনে থাকা জামাতের সদস্য রোগীরা অর্ধনগ্ন অবস্থায় হাঁটাচলা করতে শুরু করেছেন তাঁরা। যাতে খানিকটা অস্বস্তিতে হাসপাতালের মহিলা কর্মীরা।

পুলিশের সাহায্য দাবি

পুলিশের সাহায্য দাবি

গাজিয়াবাদের চিফ মেডিক্যাল অফিসার এই মর্মে পুলিশের সাহায্য চেয়েছেন। তাঁর অভিযোগের তালিকায় রয়েছে যে, রোগীরা নার্সদের থেকে সিগারেট চেয়ে তাঁদের বারবার বিভিন্ন কু ইঙ্গিত করছেন। এছাড়াও অশ্লীল গানের ভিডিও হাসপাতালে দেখার অভিযোগ রয়েছে ওই রোগীদের বিরুদ্ধে। এমন অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ চিফ মেডিক্যাল অফিসার।

পুলিশি পদক্ষেপ

পুলিশি পদক্ষেপ


চিফ মেডিক্যাল অফিসারের তরফে আসা অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গোটা ঘটনায় ৬ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+