মুম্বইয়ের ধারাভি বস্তিতে করোনা ছড়িয়ে পড়ার নেপথ্যে কি তবলিঘি জামাত! জল্পনা চরমে
মুম্বইয়ের ধারাভি এশিয়ার সর্ববৃহৎ বস্তি। আর সেখানেই করোনার ছোবল ক্রমাগত গভীর হচ্ছে। ধারাভিতে এক ৫৬ বছরের ব্যক্তির দেহে করোনার চিহ্ন মিলতেই , তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর মৃত্যুর খবর আসে। এখানেই শেষ নয়, কোভিড আক্রান্তের পরম্পরা ক্রমাগত চলছে মুম্বইয়ের ধারাভিতে। আর তা ঘিরেই শুরু হয়েছে জল্পনা।

কীভাবে তবলিঘি যোগের তথ্য মিলছে?
জানা গিয়েছে, মুম্বইয়ের ধারাভিতে যে ব্যক্তির দেহে করোনার চিহ্ন মিলেছে তাঁর আরও একটি বাড়ি রয়েছে। ধারভি এলাকাতেই তাঁর অপর বাড়ি। যে বাড়িতে গত কয়েকদিন আগে ৫ দম্পতি এসেছিলেন, যাঁরা দিল্লির তবলিঘি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই তথ্য উঠে আসে পুলিশি তদন্তে।

কোথা থেকে এসেছিল ওই দম্পতিরা ?
জানা গিয়েছে, দিল্লির তবলিঘির অনুষ্ঠান শেষ করে ওই দম্পতিরা সোজা কেরল যান। সেখান থেকে ফিরে আসেন মুম্বইতে। রাতে ওই ব্যক্তিরা স্থানীয় মসজিতে থাকতেন। আর এঁদের জন্য খাবার দাবার জোগাড় করে দিতেন ৫৬ বছরের ওই ব্যক্তি।

কনট্যাক্ট ট্রেসিং নিয়ে চাঞ্চল্য
মুম্বই পুলিশ কনট্যাক্ট ট্রেসিং নিয়ে এমনই সমস্ত তথ্য় খুঁজে পেয়েছে। যা নিঃসন্দেহে একটি বড় ঘটনা বলে মনে করা হচ্ছে। এবং এই তথ্য আগামিদিনে মহারাষ্ট্র তথা মুম্বইয়ের করোনা মোকাবিলায় বড়সড় ঘটনা বলে প্রমাণিত হতে পারে।












Click it and Unblock the Notifications