৬ টি নতুন করোনা ভাইরাস আবিষ্কার! বিশ্বে তোলপাড় করা গবেষণা কোন প্রাণীকে ঘিরে
৬ টি নতুন করোনা ভাইরাস আবিষ্কার! বিশ্বে তোলপাড় করা গবেষণা কোন প্রাণীকে ঘিরে
যুদ্ধ চলছেই। তার শেষ কোথায় কেউ জানে না! এমন পরিস্থিতিতে, করোনার মতো অজানা শত্রুর সঙ্গে প্রবল লড়াইয়ের মধ্যেই একদিকে মৃত্যু মিছিল , অন্যদিকে রোগীদের সুস্থ করে তোলার তাগিদে বিপর্যন্ত মানবসভ্যতা। অন্যদিকে চলছে অনন্তর গবেষণা। এমন এক পরিস্থিতিতে নতুন করে ৬ টি করোনা ভাইরাস আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।

করোনা রুখতে বড় আবিষ্কার!
করোনা রুখতে একের পর এক আবিষ্কার অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়ছে। এরই মধ্যে 'প্লস ওয়ান' নামের এক পত্রিকা জানিয়েছে, এক বিশেষ গবেষণায় আরও ৬ টি করোনা ভাইরাস পেয়েছে তারা। যার হাত ধরে করোনা মুক্তিতে বিশ্ব নতুন দিশা দেখতে পারে।

কোণ প্রাণীর দেহে মিলেছে করোনার চিহ্ন!
'স্মিথসোনিয়ান ন্যাশনাল জু অ্যান্ড বায়োলজিক্যাল ইনস্টিটিউটের' বিজ্ঞানীরা এই আবিষ্কার করেছেন। মার্কিন মুলুকের এই প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা বলছেন, মায়ানমারের বাদুরের দেহ থেকে তাঁরা এই ৬ টি নতুন করোনা ভাইরাস আবিষ্কার করেছেন।

নতুন করোনা ভাইরাসের ধরণ কেমন?
গবেষণা বলছে, সার্স সিওভি ওয়ান এবং সার্স সিওভি ২ -এর থেকে অনেকটাই আলাদা নতুন করোনা ভাইরাসের ধরণ। বিজ্ঞানীরা বলছেন, যত সহজে এটা বোঝা যাবে যে , এই করোনা ভাইরাসগুলি বিবরতনের মাধ্যমে বা নতুন রূপ গ্রহণের মাধ্যমে প্রাণী থেকে প্রাণী বা পশু থেকে মানুষের মধ্যে কীভাবে ঢুকছে ,ততই সহজে করোনা নিয়ে বড় আবিষ্কার সম্ভব।

মায়ানমার ও প্রথম ৬ ধরনের করোনা আবিষ্কার
বিজ্ঞানীরা মায়ানমার ঘিরে একাধিক ধরনের গবেষণা চালিয়েছেন। বিশ্ব প্রথমবার এমন ৬ টি নতুন ধরনের করোনা ভাইরাসের খোঁজ পেয়েছে। বিজ্ঞানীরা বলছেন, মায়ানমার বাদে দক্ষিণ পূর্ব এশিয়ারর একই ধরনের করোনা ভাইরাস দেখা গিয়েছিল। কিন্তু মায়ানমারের করোনা ভাইরাসের ধরন আলাদা। যা তাঁদের আগামীর গবেষণাকে ব্যপক পরিমাণ সাহায্য করছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications