কোনও গ্যারান্টি ছাড়াই ঋণ, MSME-র জন্য ৩ লক্ষ কোটির প্যাকেজ! বড় ঘোষণা অর্থমন্ত্রীর

আত্মনির্ভর ভারত অভিযানের অন্যতম লক্ষ্য ছিল দেশের ক্ষুদ্র ও ছোটো শিল্পের প্রতি নজর দিয়ে এগুলিকে করোনা পরবর্তী পরিস্থিতিতে চাঙ্গা রাখা। জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার যে প্যাকেজের ঘোষণা করছিলেন। এই অর্থ বরাদ্দের মধ্যে থেকে ৩ লক্ষ কোটি টাকা পাচ্ছে ক্ষুদ্র ও ছোটো শিল্পগুলি।

তিন লক্ষ কোটি টাকা কুটীর শিল্পের জন্য

তিন লক্ষ কোটি টাকা কুটীর শিল্পের জন্য

এদিন আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, 'তিন লক্ষ কোটি টাকা কুটীর, মধ্যম শিল্পের ক্ষেত্রে সাহায্য করা হয়েছে। এক্ষেত্রে কোনও গ্যারান্টির প্রয়োজন হবে না। এই আর্থিক প্যাকেজে দেশের ক্ষুদ্র ও ছোটো শিল্পের জন্য নানা পদক্ষেপ করা হবে। এক্ষেত্রে ৩ লক্ষ কোটির ঋণ নেওয়ার সুবিধা পাওয়া যাবে। চার বছরের মেয়াদ হবে এই ঋণের। ১২ মাস পর্যন্ত মূলধনে পরিশোধ করতে হবে না।'

স্থানীয় বাজার ও স্থানীয় ব্র্যান্ডকে গুরুত্ব

স্থানীয় বাজার ও স্থানীয় ব্র্যান্ডকে গুরুত্ব

এদিন প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকালের সুরে স্থানীয় বাজার ও স্থানীয় ব্র্যান্ড গুরুত্ব দেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী। বর্তমান পরিস্থিতিতে পিপিই ও মাস্কের উৎপাদনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, 'স্থানীয় স্তরে উৎপাদন ও সরবরাহের মান বাড়াতে হবে। স্থানীয় বাজারের প্রচার করতে হবে। স্থানীয় ব্র্যান্ডকে গ্লোবাল ব্র্য়ান্ডে পরিণত করতে হবে।'

এমএসএমই-র সংজ্ঞা বদল

এমএসএমই-র সংজ্ঞা বদল

পাশাপাশি এদিন এমএসএমই-র সংজ্ঞাও বদলের ঘওষণা করা হয় কেন্দ্রের তরফে। এদিন অর্থমন্ত্রী বলেন, '১ কোটির বিনিয়োগ ও ৫ কোটির ব্যবসা করা এমএসএমইকে মাইক্রো, ১০ কোটির বিনিয়োগ ও ৫০ কোটির ব্যবসা করাকে মধ্যম ও ২০ কোটির বিনিয়োগ ১০০ কোটি পর্যন্ত টার্নওভারের সংস্থাকে পুরনো ব্র্যাকেটেই রাখা হচ্ছে। তবে সংস্থাকে বড় করে তোলার চেষ্টা হয়েছে।'

অর্থ প্যাকেজ ঘোষণা প্রসঙ্গে অর্থমন্ত্রী

অর্থ প্যাকেজ ঘোষণা প্রসঙ্গে অর্থমন্ত্রী

অর্থ প্যাকেজ ঘোষণা প্রসঙ্গে এদিন অর্থমন্ত্রী বলেন, 'নানা মন্ত্রক ও প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই প্যাকেজ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচটি স্তম্ভ অর্থনীতি, জনসংখ্যা, চাহিদা, ব্যবস্থা ও পরিকাঠামোর উপর ভিত্তি করেই আমরা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাব। মূলত ভূমি, শ্রমিক, নগদ অর্থ, ও আইন এই চারটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই প্যাকেজে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+