১০ নয়, ঘোষিত করোনা আর্থিক প্যাকেজের পরিমাণ জিডিপি-র মাত্র ১ শতাংশ!
গত সপ্তাহে পাঁচ দফায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০ লক্ষ টাকার প্যাকেজের বিস্তারিত বিবরণ তুলে ধরেছিলেন দেশের সামনে। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে জানিয়েছিলেন যে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে ভারতের জিডিপির ১০ শতাংশ হারে বিশেষ প্যাকেজ ঘওষণা করবে সরকার। সেই মতোই এই বিবরণ দিয়েছিলেন অর্থমন্ত্রী।

জিডিপির মাত্র ১.৬ শতাংশ বরাদ্দ করা হয়েছে প্যাকেজে
কেন্দ্রের তরফে কোভিড-১৯ মহামারীর জেরে সংকটে পড়া অর্থনীতির হাল ফেরাতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করা হলেও এই নিয়ে বেশ জলঘোলা হয়। কংগ্রেস অভিযোগ করে, এই প্যাকেজের প্রকৃত পরিমাণ আসলে ৩.২২ লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, জিডিপির ১০ শতাংশ বরাদ্দ করা হচ্ছে। অথচ, হিসাব বলছে জিডিপির মাত্র ১.৬ শতাংশ বরাদ্দ করা হয়েছে।

দুর্দশায় পড়া মানুষকে স্বস্তি দিতে তাৎক্ষণিক কোনও পদক্ষেপ নেই
প্যাকেজে ঋণের পরিমাণ বাড়ানো এবং সরকারি ক্ষেত্রগুলিকে বেসরকারিকরণে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের হাতে টাকা নেই। কংগ্রেসের মতোই বিশেষজ্ঞদের মত, দুর্দশায় পড়া মানুষকে স্বস্তি দিতে তাৎক্ষণিক ভাবে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। গরিব-নিম্নবিত্ত হোক কিংবা ছোট ব্যবসায়ী, কাউকেই কোনও অনুদান দেওয়া হয়নি।

এই আর্থিক প্যাকেজ বাজেটের মাত্র ০.৯১ শতাংশ
২০২০-২১ আর্থিক বাজেটে ব্যয়বরাদ্দের প্রস্তাব ছিল ৩০ লক্ষ ৪২ হাজার ২৩০ কোটি টাকার। সেই হিসাবে অর্থীতিদের বক্তব্য, এই আর্থিক প্যাকেজ বাজেটের মাত্র ০.৯১ শতাংশ। অনেকেই মনে করছেন এই প্যাকেজ অপর্যাপ্ত। আদতে বাজেটে ব্যয়বরাদ্দের বাইরে মাত্র কয়েকটি খাতেই অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

বাজেটের বাইরে মাত্র কয়েকটি খাতেই অতিরিক্ত প্যাকেজ ঘোষণা
আদতে বাজেটে ব্যয়বরাদ্দের বাইরে মাত্র কয়েকটি খাতেই অতিরিক্ত প্যাকেজ ঘোষণা করা হয়েছে। অধিকাংশ আর্থনৈতিক বিশেষজ্ঞ, ব্যাঙ্ক, মূল্যায়ন সংস্থা তাই এই প্যাকেজকে দেশের জিডিপির ০.৮ থেকে ১.৫ শতাংশের মধ্যে রেখেছেন।

আর্থিক প্যাকেজ নিয়ে প্রশ্ন
প্রশ্ন উঠেছে, দেশের ১৩ কোটি পরিবার, পরিযায়ী শ্রমিক, কৃষক, ভূমিহীন কৃষিশ্রমিক, কৃষিক্ষেত্রের দিনমজুর, ছাঁটাই হওয়া শ্রমিক, অসংগঠিত ও অনথিভুক্ত ক্ষেত্রের ব্যাবসায়িক প্রতিষ্ঠান এবং সেই সব প্রতিষ্ঠানে কাজ হারানো শ্রমিকরা, স্বনির্ভর ব্যবসায়ী, ৭ কোটি দোকানদার, নিম্ন মধ্যবিত্ত পরিবার এবং ৫.৮ কোটি ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র উদ্যোগপতিদের জন্য এই প্যাকেজে আজতে কী রয়েছে!












Click it and Unblock the Notifications