Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সামাজিক দূরত্বকে 'চ্যালেঞ্জ', মুম্বইয়ের বস্তি এলাকায় একাধিক ব্যক্তির নমুনায় করোনার হদিশ

করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে মহারাষ্ট্র। ভারতে করোনা আক্রান্তদের নিরিখে কেরলের পরেই স্থান মহারাষ্ট্রের। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বইতে বিএমসি মহারাষ্ট্র সরকারকে সঙ্গে নিয়ে লড়াই করছে।

করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে মহারাষ্ট্র। ভারতে করোনা আক্রান্তদের নিরিখে কেরলের পরেই স্থান মহারাষ্ট্রের। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বইতে বিএমসি মহারাষ্ট্র সরকারকে সঙ্গে নিয়ে লড়াই করছে। এরই মধ্যে করোনা ভাইরাস মুম্বইয়ের বস্তি এলাকাতেও ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। কেননা বস্তি এলাকার বেশ কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।

 মুম্বইয়ের ঘন বসতি এলাকায় করোনা ছড়ানোর আশঙ্কা

মুম্বইয়ের ঘন বসতি এলাকায় করোনা ছড়ানোর আশঙ্কা

সম্প্রতি যেসমস্ত তথ্য পাওয়া যাচ্ছিল তাতে, বেশিরভাগ রোগীরই ট্রাভেল হিস্ট্রি কিংবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার জেরে আক্রান্ত হওয়ার খবর মিলছিল। কিন্তু নতুন তথ্য অনেকটাই চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। যার জেরে মুম্বইয়ের ঘন বসতিপূর্ণ এলাকায় করোনা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

মুম্বইয়ের বস্তিতেও করোনার সংক্রমণ

মুম্বইয়ের বস্তিতেও করোনার সংক্রমণ

মুম্বইয়ের বস্তি এলাকাতেও করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি এমন চারজনের হদিশ পাওয়া গিয়েছে, যাঁদের দেহে করোনার প্রমাণ পাওয়া গিয়েছে। সেই তালিকায় যেমন পারেলের বস্তি রয়েছে, তেমনি রয়েছে কালিনার জামলিপাদা বস্তিও। সেখানে ৪ আক্রান্তের বয়স ২৫ থেকে ৬৮ বছরের মধ্যে।

আবেদনেও সতর্ক নয় অনেকেই

আবেদনেও সতর্ক নয় অনেকেই

রাজ্যগুলির মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী, সবাই বারবার করে অনুরোধ করছেন সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। কিন্তু আবেদনেই যে অনেকে কান দিচ্ছেন না সংক্রমণের গঠনা থেকে তা প্রমাণিত। এই ধরনের মানুষরা ঘরের মানুষকে যেমন বিপদে ফেলছেন, ঠিক তেমনই তাঁরা বিপদে ফেলছেন দেশবাসীকেও।

বস্তির মানুষরা কীভাবে সতর্ক হবেন, উঠছে প্রশ্ন

বস্তির মানুষরা কীভাবে সতর্ক হবেন, উঠছে প্রশ্ন

সবাইকেই বলা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখতে। কিন্তু বস্তির মানুষগুলো কীভাবে তাঁদের নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বাড়াবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। গাদাগাদি করে থাকতে হয় ঘরে, আর বাথরুম, পায়খানা কমন, সেই পরিস্থিতিতে মানুষগুলোকে নিয়ে চিন্তায় বিএমসি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+