মুহূর্তে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস, বাঁচার উপায় কী এবং কীভাবে সাবধান হবেন? জানুন একনজরে
মুহূর্তে ছড়াচ্ছে করোনা ভাইরাস, বাঁচার উপায় কী? কীভাবে সাবধান হবেন?
ভারতে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। নতুন করে বহু মানুষের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েেছ ভারতে। এই মারণ ভাইরাস নিধনের কোনও ওষুধ এখনও বাজারে আসেনি। শুধু মাত্র সাবধানতাই এই মারণ ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায়। করোনা ভাইরাসের হেল্পলাইন নম্বর হল +৯১ ১১ ২৩ ৯৭ ৮০৪৬। ভারতে করোনা ভাইরাসের হেল্পলাইন মেল হল - ncov2019@gmail.com।

করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত
নতুন করে তিন জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে ভারতে। ইতালি থেকে দিল্লিতে আসা ভারতীয়ের শরীরে মিলেছে করোনা ভাইরাস। আবার তেলঙ্গানায় ২ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তাঁদের মধ্যে আবার একজন সদ্য দুবাই থেকে এসেছেন। তিনি আবার বেঙ্গালুরু সফর করেছিলেন। তাতে আরও আতঙ্ক বেড়েছে।

করোনা সংক্রমণ হলে হাসপাতালই একমাত্রা পথ
করোনা সংক্রমণ হয়েছে আশঙ্কা করা হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসকদের নজরদারি এবং যত্ন এবং ওষুধেই এক মাত্র সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাবে। ইতিমধ্যেই চিনে করোনা সংক্রমণের পর চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে গিয়েছে ২৫,০০০ বাসিন্দা। ইতিমধ্যেই বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রতিষেধক ৈতরির চেষ্টা চলছে।

করোনা সংক্রমণ রুখতে সাবধানতা
করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে সকলকে বেশ কিছু সাবধানতা নেওয়া পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বার বার হাত ধুতে হবে। সর্দি হলে মুখে রুমাল চাপা দিয়ে থাকুন। সর্দি কাশি হয়েছে এমন রোগীর থেকে ১ মিটার দূরত্ব রাখুন। আর মুখে মাস্ক রাখা তো অত্যন্ত জরুরি। এই সাবধানতা গুলি মেনে চললে সহজে করোনা ভাইরাস কাবু করতে পারবে না।












Click it and Unblock the Notifications