করোনার আঁতুর ঘর চিনকে একাই ছাপিয়ে যেতে পারে মহারাষ্ট্র! আক্রান্তের সংখ্যা প্রবল উদ্বেগজনক
মহারাষ্ট্রে ক্রমেই বাড়ছে করোনা ভাইরাসের আতঙ্ক। প্রবলভাবে করোনার আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েছে গোটা রাজ্যে। কোনও মতেই মহারাষ্ট্র ঠেকাতে পারছে না করোনার আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে চিনকে একাই মহারাষ্ট্র ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা।

মহারাষ্ট্রে আক্রান্ত
মহারাষ্ট্রেই শুধু আক্রান্ত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। করোনার জেরে সেরাজ্যে মৃতের সংখ্যা ২৮৪৯। এমন পরিস্থিতিতে করোনার আঁতুর ঘর চিনকে একাই ছাপিয়ে যেতে পারে মহারাষ্ট্র।

চিনের আক্রান্তের সংখ্যা
চিনে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৪ হাজারের কিছু বেশি। সেক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চিনকে একাই মহারাষ্ট্র ছাপিয়ে যেতে চলেছে বলে আশঙ্কা।

করোনার জেরে ভারতের শেষ ২৪ ঘণ্টার পরিস্থিতি
করোনার জেরে ভারতের শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৮৮৭ জন। যা এযাবৎকালের সবচেয়ে বেশি সংখ্যক করোনা আক্রান্ত বলে দেখা গিয়েছে। মৃতের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ২৯৪ জন।

বিশ্বে ৬ নম্বরে ভারত
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় বিশ্বে ষষ্ঠস্থানে রয়েছে ভারত। ভারতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ২৩৭৩৯৫ জন আক্রান্ত। মৃতের সংখ্যা ৬,৬৫০ জন।












Click it and Unblock the Notifications