সরকারি কর্মীদের 'ওয়ার্ক ফ্রম হোম'-এর নির্দেশ করোনার জন্য! বিজেপির মুখ্যমন্ত্রী নিলেন বড় পদক্ষেপ

সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম করোনার জন্য! বিজেপির মুখ্যমন্ত্রী নিলেন বড় পদক্ষেপ

করোনা ভাইরাসের জেরে উত্তরপ্রদেশে ৭ জনের দেহে মিলেছে রোগের চিহ্ন। গোটা দেশে ১৩৭ জন আক্রান্ত । এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন অংশে বহু জমায়েতে জায়গা বন্ধ হয়ে যাচ্ছে। সরকারি নির্দেশে বন্ধ পানশালা থেকে স্কুল, কলেজ। বন্ধ রয়েছে বহু অফিস। এমন পরিস্থিতে কর্পোরেট হাউসগুলির কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম-এর মাধ্যমে কাজ করার সুযোগ পেলেও সরকারি কর্মীরা তা পাচ্ছিলেন না। আর সেই সুযোগ এবার করে দিল উত্তরপ্রদেশের যোগী সরকার।

যোগী সরকারেরপদক্ষেপ

যোগী সরকারেরপদক্ষেপ

যোগী সরকারের তরফে বড়সড় পদক্ষেপ নিয়ে সেরাজ্যের রাজ্যসরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের মাধ্যমে কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। যোগী সরকার জানিয়েছে, প্রাইভেট ও সরকারী সমস্ত কর্মীরাই যাতে বাড়ি থেকে কাজ করতে পারেন, তার ব্যসস্থা করছে উত্তরপ্রদেশ সরকার।

করোনা ভাইরাস স্টেজ টু তে ভারত

করোনা ভাইরাস স্টেজ টু তে ভারত

বর্তমানে করোনা ভাইরাসের স্টেজ টুতে রয়েছে ভারত। আর তার জেরেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে উত্তর প্রদেশ সরকার। একথা জানিয়েছেন যোগী সরকারের সচিব পর্যায়ের এক আমলা। প্রাথমিকভাবে জানানো হয়েছে যে, যে সমস্ত সরকারি কর্মীর বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ অথবা বাড়ি থেকে কাজ করে নেওয়ার সুযোগ রয়েছে তাঁরা ওয়ার্ক ফ্রম হোমে কাজ করবেন।

স্টেজ ২ করোনা ভাইরাস কী ?

স্টেজ ২ করোনা ভাইরাস কী ?

উল্লেখ্য, ভারতে ১৩৭ জন মানুষ আপাতত আক্রান্ত করোনা ভাইরাসে। আক্রান্তের সংখ্যা শতাধিক হলেই গোষ্ঠীর মধ্যে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা বেড়ে যায়। আর তার জন্যই এবার উত্তরপ্রদেশ সরকার বড়সড় ব্যবস্থা নিয়েছে। কর্পোরেট হাউসে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা থাকলেও সমস্ত সরকার দফতের তা থাকে না। তবে সেই সুবিধার কথা এবার ভেবেছে উত্তরপ্রদেশের সরকার।

পর্যটনের জায়গা বন্ধ

পর্যটনের জায়গা বন্ধ

এদিন থেকেই উত্তরপ্রদেশে আগ্রা সহ একাধিক জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। বন্ধ রয়েছে তাজমহল সহ একাধিক জায়গা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+