ভারতে চোখ রাঙাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ, আসল কারণটা কী, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
ভারতে চোখ রাঙাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ, আসল কারণটা কী, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
দৈনিক করোনা সংক্রমণ ৪০,০০০ ছাড়িয়েছে দেশে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেকেন্ড ওয়েভ কড়া নাড়ছে দোরগোরায়। কেন হঠাৎ করে ফের বাড়ছে সংক্রমণ। এর কারণ সন্ধানে গিয়ে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হচ্ছে করোনা সংক্রমণ সাময়িক ভাবে নিয়ন্ত্রণে আসার পরেই গোটা দেশে বিয়ের অনুষ্ঠানে ছাড় পত্র দেওয়া হয়েছিল। আর সেই বিয়ের অনুষ্ঠানগুলিউ হয়ে উঠেছিল করোনা সংক্রমণ বৃদ্ধির মূল উৎস্য। সরকার নির্ধারিত গাইডলাইন না মেনেই দেদারে চলেছে বিয়ের অনুষ্ঠান। তার জের এখন বেরোচ্ছে গোটা দেশে।

বাড়ছ দৈনিক সংক্রমণ
করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ৪০,০০০ অতিক্রম করেছে। এবারও সেই সংক্রমণ বৃদ্ধির আঁতুরঘর সেই মহারাষ্ট্র। সেখান থেকেই প্রথম করোনা সংক্রমণ বাড়তে শুরু করে গোটা দেশে। ধাপে ধাপে ১০ রাজ্যে করোনা সংক্রমণ এখন বাড়তে শুরু করে দিয়েছে। পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়,তামিলনাড়ু সহ একাধিক রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।

সেকেন্ড ওয়েভের আশঙ্কা
দেশের দোরগোড়ার কড়া নাড়ছে করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভে। ফের ভয়াবহ হতে পারে পরিস্থিতি এমনই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাঁরা জানিয়েছেন,এখনই সতর্ক না হলে গত বছরের মতো পরিস্থিতি তৈরি হবে। গতবছরও ঠিক মার্চ মাস থেকেই ঘুম ছুটিয়েছিল দেশের করোনা সংক্রমণ। লকডাউনের পথে হাঁটতে হয়েছিল গোটা দেশকে। তার জেরে বিপুল আর্থিক ধাক্কা মেনে নিতে হয়েছে। দ্বিতীয়বার সেই পথে হাঁটতে হতে পারে এই আশঙ্কায় রয়েছে গোটা দেশ।

বিয়েবাড়ির জের ভুগছে গোটা দেশ
করোনা সংক্রমণ সামান্য নিয়ন্ত্রণে আসার পরেই একাধিক জিনিসে ছাড়পত্র দেওয়া হয়। বিয়ে বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি সর্বত্র ছাড় দেওয়া হয়েছিল। তার জেরেই গোটা দেশে করোনা সংক্রমণ হু হু করে বাড়তে শুরু করে বলে অভিযোগ। বিয়ে বাড়ির অনুষ্ঠানে কেউ করোনা িবধি মেনে চলেননি বলে অভিযোগ। মাস্ক না পরেই পর্যাপ্ত স্যানিটাইজেশন না হয়েই করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে দাবি করেছেন গবেষকরা।

গ্রামাঞ্চলে মানা হচ্ছে না করোনা বিধি
গ্রামাঞ্চল গুলিতে করোনা বিধি মানা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। এখনও গ্রামাঞ্চলে সিংহভাগ মানুষ মাস্ক ছাড়াই ঘুরছেন বলে দাবি করেছেন নীতি আয়োগের সদস্য ভিকে পল। সেকারণেই করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে মহারাষ্ট্রে সবরকম জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। মুম্বইয়ের একাধিক শহর করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে হু হু করে।












Click it and Unblock the Notifications