সেকেন্ড ওয়েভের ধাক্কা বেশি গ্রামীণ এলাকায়, আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুও
সেকেন্ড ওয়েভের ধাক্কা বেশি গ্রামীণ এলাকায়, আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুও
করোনা ভাইরাসের সংক্রমণ এবার আগের বারের থেকেও বেশি। কাঁপিয়ে দিেয়ছে গোটা দেশকে। শহর থেকে গ্রাম সর্বত্র ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের এই সংক্রমণ। ভয়াবহ দেশের পরিস্থিতি। একদিনে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। সেকেন্ড ওয়েভে করোনা ভাইরাসের এই ভয়াবহ সংক্রমণের নেপথ্যে রয়েছে গ্রামীণ এলাকায় ব্যপক সংক্রমণ। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন গত ৭ দিনে দেশের ১৮০টি জেলায় নতুন করে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে সেকেন্ড ওয়েভে সবচেেয় বেশি ধাক্কা এসেছে গ্রামীণ এলাকায়। এবং যেসব জায়গায় বেশি সংক্রমণ ছড়িয়েছে সেগুলি সবগুলিই পিছিয়ে পড়া শ্রেণির বসবাসের এলাকা। ২০২০ সালের সেপ্টেম্বর মাসের থেকে ৯ গুণ বেশি করোনা সংক্রমণ হয়েছে রাজ্যে। প্রায় সাড়ে সাত লক্ষ রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশের পাঁচ রাজ্যের ২৭২টি জেলায় ৫৪ শতাংশ করোনা সংক্রমণ হয়েছে। বিহারে ৩৮টি জেলা, উত্তর প্রদেশের ৩৫টি জেলা, মধ্যপ্রদেশের ৩০টি জেলা, ঝাড়খণ্ডের ২৩টি এবং ওড়িশার ২০টি জেলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যে জেলা গুলিতে সংক্রমণ বেশি সেগুলিতে অধিকাংশই বাস করে পরিযায়ী শ্রমিকরা। যারা শহরে গিয়ে কাজ করেছে এতদিন ধরে।
যে জেলা গুলিতে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ছড়িয়েছে সেই জেলা গুলির স্বাস্থ্য পরিকাঠামোও পর্যাপ্ত নয়। যার কারণেই সংক্রমণ দ্রুত হারে ছড়াতে শুরু করে। করোনা পরীক্ষা করার তেমন সুযোগ সেখানে নেই। জ্বর সর্দিকাশির ওষুধ নিয়েই গ্রামীণ হাসপাতালে অথবা স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা করিয়েছেন তাঁরা।












Click it and Unblock the Notifications