করোনা ভাইরাস আতঙ্ক, মারণ রোগ থেকে রক্ষা করতে দেবতাকেও পরানো হল মাস্ক
করোনা ভাইরাস আতঙ্ক, মারণ রোগ থেকে রক্ষা করতে দেবতাকেও পরানো হল মাস্ক
করোনা ভাইরাসের আতঙ্কে সকলেই জবুথবু। এই সংক্রমক রোগ থেকে বাঁচতে প্রত্যেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। মানুষের পাশাপাশি আমাদের রক্ষাকর্তা স্বয়ং ভগবানেরও তো এই ভয় রয়েছে। আর তাই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বারাণসীর এক মন্দিরে দেবতাকে পরিয়ে দেওয়া হল মাস্ক এবং ভক্তদের কাছে আবেদন জানানো হয়েছে কেউ যেন দেবতাকে স্পর্শ না করে।

মন্দিরের পুরোহিত কৃষ্ণ আনন্দ পাণ্ডে সোমবার বলেন, 'দেশজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতেই ভগবান বিশ্বনাতকে মাস্ক পরানো হয়েছে। যেমন ঠাণ্ডার সময় আমরা দেবতার মূর্তিকে পোশাক পরাই বা গরমের সময় এসি বা ফ্যান চালিয়ে দিই। সেরকমই ভগবানকে মাস্ক পরানো হয়েছে।’ করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে ভক্তদের ভগবানকে ছুঁতেও নিষেধ করা হয়েছে। পুরোহিত বলেন, 'আমরা ভক্তদের কাছে অনুরোধ করেছি যে এই ভাইরাস সংক্রমক রোধ করতে দেবতাকে যেন স্পর্শ না করা হয়। কারণ তবে বহু মানুষই সংক্রমিত হবে।’ এরপর দেবতার সঙ্গে পুরোহিতও মাস্ক পরেই পুজো করেন। প্রসঙ্গত, চিন থেকে এই রোগের উৎস হলেও তা ৬৫টি দেশে ইতিমধ্যেই ছড়িয়ে গিয়েছে। ভারতেও ৩১ জনের শরীরে এই মারণ রোগের ভাইরাস পাওয়া গিয়েছে। চিনে এখনও পর্যন্ত তিন হাজারের ওপর মানুষের মৃত্যু হয়েছে।
Varanasi:The 'Shivling' at Prahladeshwar temple have been covered with a mask&posters have been put up in temple appealing devotees to not touch the idols.A devotee says,"we are urging ppl not to touch the idols.If idols are touched,#coronavirus will spread & infect more people." pic.twitter.com/c0ZTGjVtFM
— ANI UP (@ANINewsUP) March 10, 2020
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications