সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রাজ্যগুলিতেই বাড়ছে সুস্থতার হার, এক্ষেত্রেও শীর্ষে মহারাষ্ট্র

সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্যগুলিতেই বাড়ছে সুস্থতার হার, এক্ষেত্রেও শীর্ষে মহারাষ্ট্র

করোনা ভাইরাসের সংক্রমণে লাগাম ছাড়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুস্থতার হারেও রেকর্ড বৃদ্ধি হয়েছে। এখনও পর্যন্ত ভারতে সুস্থতার হার ৭৭.৭ শতাংশ। দেশের ৫টি রাজ্যে সুস্থতার হার সবচেয়ে বেশি। এর মধ্যে আবার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। েসখানে সুস্থতার হার প্রায় ৬০ শতাংশ। এর পরেই রয়েছে অন্ধ্র প্রদেশ এবং কর্নাটক।

 দেশে বাড়ছে সুস্থতা

দেশে বাড়ছে সুস্থতা

করোনা সংক্রমণ যখন দৈনিক পরিসংখ্যানে বেড়েই চলেছে, ঠিক তখনই সুস্থার সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। ৭৭.৭ শতাংশ করোনা রোগী গোটা দেশে সুস্থ হয়ে উঠেছেন। শুধু মাত্র শুক্রবার থেকে শনিবারের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮১,৫৩৩ জন। গোটা দেশের সুস্থতার সংখ্যা ৩,৬২৪,১৯৬ জন।

 ৫ রাজ্যে সুস্থতা বেশি

৫ রাজ্যে সুস্থতা বেশি

করোনা সংক্রমণে ৫ রাজ্যে সুস্থতার সংখ্যা বেশি। তারমধ্যে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু,অন্ধ্র প্রদেশ, কর্নাটক এবং উত্তর প্রদেশ। আশ্চর্য জনক ভাবে এই পাঁচ রাজ্যেই করোনা সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। প্রতিদিন এই পাঁচ রাজ্যেই করোনা ভাইরাসের সংক্রমণ বেশি মাত্রায় হয়ে চলেছে।

মহারাষ্ট্র শীর্ষে

মহারাষ্ট্র শীর্ষে

করোনা সংক্রমণে একদিকে যেমব শীর্ষে মহারাষ্ট্র, ঠিক একই ভাবে সুস্থতার হারেও শীর্ষে মহারাষ্ট্র। দেশে মোট সুস্থতার হারের ৬০ শতাংশ সুস্থতার হার মহারাষ্ট্রে। শুধু মহারাষ্ট্রেই এক দিকে সুস্থ হয়ে উঠেছে ১৪,০০০। ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যার নিরিখে যা সবচেয়ে বেশি। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে ১২০০০ করোনা রোগী।

করোনা সংক্রমণ বাড়ছে দেশে

করোনা সংক্রমণ বাড়ছে দেশে

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯৭,৫৭০ জন। তারমধ্যে শুধু মহারাষ্ট্রেই সংক্রমিত হয়েছেন ২৪,০০০। অন্যদিকে অন্ধ্র প্রদেশ এবং কর্নাটকে সংক্রমিত হয়েছে ৯০০০ জন করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+