করোনার জেরে বেঙ্গালুরুতে যা আগে হয়নি তাই ঘটে গেল! অবাক কাণ্ড বাগিচা শহরে
করোনার জেরে বেঙ্গালুরুতে যা আগে হয়নি তাই ঘটে গেল! অবাক কাণ্ড বাগিচা শহরে
এন বহু ঘটনাই যা আগে কখনও ভাবা যায়নি , এবার তাইই ঘটে গেল। ইতিহাস বলে পুরীর মন্দিরের দ্বার বিশেষ দুর্যোগ ছাড়া বন্ধ হয়নি, বন্ধ হয়নি তিরুপতির দ্বার , আর এবার ধীরে ধীরে সেই সমস্ত মন্দিরের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। স্তব্ধ হচ্ছে বিভিন্ন অফিস, বন্ধ শপিং মল থেকে ঐতিহাসিক সৌধের দ্বার , স্তব্ধ পাড়ার গলি থেকে রাজপথ। আর এই সবের নেপথ্য়ে রয়েছে করোনা আতঙ্ক। ভাইরাসের এই হানার আতঙ্কে স্তব্ধ বেঙ্গালুরুও। আর সেখানে এবার ঘটে গিয়েছে এক অবাক কাণ্ড!
বেঙ্গালুরুতে অবাক ছবি!
ভারতের প্রযুক্তি হাব বেঙ্গালুরুর চলতি সপ্তাহে প্রায় স্তব্ধ। কর্ণাটক সরকারের নির্দেশে সেখানের শপিং মল থেকে পাব , বিভিন্ন অফিস বন্ধ রয়েছে। চলছে ওয়ার্ক ফ্রম হোম -এ কাজ। আর তার প্রভাব পড়েছে রাস্তাঘাটেও। ।যেখানে গাড়ি থেকে মানুষ সকলেরই সংখ্যা কম।
বেঙ্গালুরুতে অসাধ্য সাধন!
বেঙ্গালুরুর বাঙালিরা জানেন সিল্ক বোর্ড থেকে শুরু করে জেসি রোড, মাইসুরু রোড কেজি রোডের ট্রাফিকের কথা। এই রাস্তাগুলির ট্রাফিকের সমস্যা বিশ্ববিদিত! এবার করোনার জেরে যেহেতু বেঙ্গালুরুর রাস্তায় সেভাবে লোকচলাচল বন্ধ তাই এই ব্যস্ততম রাস্তাগুলিতে ট্রাফিক সমস্যা উধাও!
ট্রাফিক সমস্যা নিয়ে পুলিশের দাবি
জানা গিয়েছে, বেঙ্গালুরুর জেসি রোড,মাইসুরু রোড, কেজি রোড,লালবাগ রোড, কেএইচ রোড, ট্রিনিটি সার্কেল, এমজি রোড, রেস কোর্স রোডে ট্রাফিকের দেখা আর মিলছে না। পুলিশ জানিয়েছে একই পরিস্থিতি কানিংহাম রোডেও। বেঙ্গালুরুর একের পর এক তথ্য প্রযুক্তি অফিস করোনা আতঙ্কে বন্ধ থাকায় রাস্তাঘাট শুনসান। তার জেরেল ট্রাফিক সমস্যা উধাও! আর সেজন্যই অনেকে বলছেন, যা প্রশাসন এতদিন চেষ্টা করেও করতে পারেনি, সেই ট্রাফিক সমস্যা বেঙ্গালুরু থেকে আপাতত দূর করতে পেরেছে করোনা।












Click it and Unblock the Notifications