করোনার ইতিবাচক হার দ্রুত কমছে, করোনা-জয়ের পথে কাঁটা দেশের ৩৮২ জেলা

করোনা সক্রিয়ের হার দ্রুত কমছে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় শনিবার জানিয়েছে, করোনার ইতিবাচক হার ১০ মে ছিল ২৪.৮৩ শতাংশ। ২২ মে শনিবার দেশের করোনা ইচিবাচকের হার হয়েছে ১২.৪৫ শতাংশ।

করোনা সক্রিয়ের হার দ্রুত কমছে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় শনিবার জানিয়েছে, করোনার ইতিবাচক হার ১০ মে ছিল ২৪.৮৩ শতাংশ। ২২ মে শনিবার দেশের করোনা ইচিবাচকের হার হয়েছে ১২.৪৫ শতাংশ। এই পরিসংখ্যানেই আশার আলো দেখছে দেশ। করোনা জয়ের পথে কাঁটা দেশের ৩৮২টি জেলা।

করোনার ইতিবাচক হার দ্রুত কমছে, করোনা-জয়ে কাঁটা ৩৮২ জেলা

এক প্রেস বিবৃতিতে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল বলেছেন, যদিও করোনার সার্বিক সংক্রমণ হ্রাস পেয়েছে, সক্রিয়ে হার কমেছে, তবু ৩৮২ জেলায় ইতিবাচক হার এখনও দশ শতাংশেরও বেশি। এই পরিসংখ্যান আবার ভীতির সঞ্চার করছে দেশে। পল বলেন, করোনা ইতিবাচক হার, দৈনিক সংক্রমণ এবং সক্রিয়ের হার হ্রাস হওয়ায় স্থিতিশীল আছে মহামারীর পরিস্থিতি।

পরিসংখ্যান বলছে, আটটি রাজ্যে এক লক্ষেরও বেশি সক্রিয় মামলা রয়েছে এবং ১৮টি রাজ্যে ১৫ শতাংশের বেশি ইতিবাচক হার রয়েছে বলে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব লব আগরওয়াল জানান। ভ্যাকসিনের অপচয় সম্পর্কে মন্ত্রণালয় জানিয়েছে, কোভিশিল্ডের অপচয় ১ মার্চ থেকে ৮ শতাংশ থেকে কমে এখন এক শতাংশে দাঁড়িয়েছে।একই সময়ে কোভাক্সিনের অপচয় ১৭ শতাংশ থেকে কমে ৪ শতাংশে দাঁড়িয়েছে।

পল আরও বলেন যে, শিশুরা করোনাভাইরাস ছড়াতে পারে। তবে তাদের প্রায় সবসময়ই হালকা সংক্রমণ হয় এবং তাদের মধ্যে মৃত্যুর সম্ভাবনা খুব কম থাকে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে করোনাভাইরাস মামলায় দৈনিক সংক্রমণ টানা ছ-দিন ৩ লক্ষের নিচে রয়েছে। এদিন ২.৭৭ লক্ষ নতুন সংক্রমণ রেকর্ড করা হয়, স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+