করোনা আক্রান্ত মায়ের সন্তান প্রসব, সুস্থ দুজনেই

করোনার জেরে কার্যত থমকে রয়েছে গোটা বিশ্ব। বন্ধ রয়েছে পরিবহন ব্যবস্থা, সরকারি বেসরকারি সমস্ত অফিস। তবুও আশার কথা এই যে ফুল ফুটছে, আর সদ্যজাত ও জন্ম নিচ্ছে রোজ। এবার দেশে করোনা আক্রান্ত মায়ের গর্ভেই জন্ম নিল সুস্থ স্বাভাবিক ফুটফুটে এক শিশু।

করোনা আক্রান্ত মায়ের গর্ভে জন্ম নিল ফুটফুটে শিশু

করোনা আক্রান্ত মায়ের গর্ভে জন্ম নিল ফুটফুটে শিশু

দিল্লি এইমসের একজন প্রবীণ চিকিৎসকের স্ত্রী কদিন আগেই গর্ভবতী অবস্থায় করোনায় আক্রান্ত হন। আইসোলেশন ওয়ার্ডেই শুক্রবার জন্ম হয় তার দ্বিতীয় পুত্র সন্তানের। গর্ভাবস্থার ৩৯ সপ্তাহের মাথাতেই করোনা ধরা পড়ে তার। স্বাভাবিক ভাবেই, সদ্যজাত কে সুস্থভাবে পৃথিবীর আলো দেখাতে পারবেন কীনা তা নিয়ে দ্বন্দ্বে ছিলেন দম্পতি। জানা যাচ্ছে, এর আগে তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।

মা এবং বাচ্চা উভয়ের অবস্থাই স্থিতিশীল

মা এবং বাচ্চা উভয়ের অবস্থাই স্থিতিশীল

এই বিশেষ প্রসবের জন্য সমস্ত সতর্কতা মেনেই ১০ জন চিকিৎসকের একটি দল গঠন করা হয়েছিল। আইসোলেশন ওয়ার্ডই সেজে উঠেছিল অপারেশন থিয়েটারের সাজে৷ শুক্রবার, ডেলিভারির পর মা এবং শিশু উভয়ের অবস্থাই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখনো পর্যন্ত শিশুর শরীরে কোভিড-১৯ এর কোনোওরকম লক্ষণ পাওয়া যায়নি।

লকডাউনেও জন্ম নিচ্ছে শিশু

লকডাউনেও জন্ম নিচ্ছে শিশু

গতকাল করোনার আতুঁর ঘর চীনেও ঘটেছে একই ঘটনা। নবেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি একজন অন্তঃসত্ত্বা চীনের হারবিনের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে বিশেষজ্ঞ একদল চিকৎসকের তত্ত্বাবধানে তিনি এক সুস্থ সন্তান প্রসব করেন। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৩০শে জানুয়ারি করোনাভাইরাস আক্রান্ত ওই নারী সন্তান প্রসব করেন। এই নবজাতকটিও সম্পূর্ণ স্বাভাবিক। এবং তার ওজন ৩ কেজির একটু বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+