করোনা আতঙ্কে বাতিল কানোয়ার যাত্রা! ভক্তদের জন্য পোস্টেই যাচ্ছে গঙ্গাজল, খুলছে অনলাইনের দরজা
করোনা আতঙ্কে বাতিল কানোয়ার যাত্রা! ভক্তদের জন্য পোস্টেই যাচ্ছে গঙ্গাজল, খুলছে অনলাইনের দরজা
করোনা আবহে কানোয়ার যাত্রার বাস্তবতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। নোটিশ দেওয়া হয়েছে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকারকে। অন্যদিকে অতিমারির কথা মাথায় রেখে কানোয়ার যাত্রা বাতিল হয়েছে উত্তরাখণ্ডেও। কিন্তু তারপরেও ভক্তদেক আবেগের কথা মাথায় রেখে নতুন সিদ্ধান্ত নিলেন উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

২৫ জুলাই থেকে কানোয়ার যাত্রা শুরুর কথা ছিল
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৫ জুলাই থেকেই এই কানোয়ার যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। প্রতি বছর শ্রাবণ মাসে সারা দেশের হাজার হাজার ভক্ত উত্তরাখণ্ডের হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজল নেওয়ার উদ্দেশ্যেই কানোয়ার যাত্রায় সামিল হন। কিন্তু করোনার জেরে এবারে তা বাতিল করা হয়েছে। কিন্তু শুধু মাত্র ভক্তদের আবেগের কথা মাথায় রেখে অনলাইনে গঙ্গাজল পাঠানোর ব্যবস্থা করছে উত্তরাখণ্ড প্রশাসন।

অনলাইনে নেওয়া হবে অর্ডার
এদিক বলে রাখা ভালো, এই সময়েই একাধিক রাজ্যে গঙ্গা থেকে জল নিয়ে শ্রাবন মাসেই তা ঢালা হয় শিবের মাথায়। বাংলাতেও তারকেশ্বরে চলে পার্বন। এই উপলক্ষ্যে বিশেষ ভিড় দেখা যায় বিভিন্ন মন্দিরে। আঞ্চলিক ভাবে যা শ্রাবণী মেলা নামে পরিচিত। অন্যদিকে অনলাইনে গঙ্গাজল পাঠানোর সিদ্ধান্ত যে পাকাপাকি ভাবে নিয়ে নেওয়া হয়েছে সেই বিষয়ে গতকালই স্পষ্ট বার্তা দেন হরিদ্বার জেলা ম্যাজিস্ট্রেট এস রবিশঙ্কর।

ডাকযোগে পাঠানো হচ্ছে গঙ্গা জল
এই প্রসঙ্গে তিনি বলেন "পোস্টের মাধ্যমে গঙ্গাজল পাঠানোর ব্যবস্থা আমরা ইতিমধ্যেই শুরু করেছি। পাশাপাশি ট্যাঙ্কারে করেও আমরা এখানে গঙ্গাজল সরবরাহ করার পরিকল্পনা করছি। একইসাথে বিপুল সংখ্যক জনসমাগম এড়াতে কিন্তু ভক্তদের ভাবাবেগকে প্রাধান্য দিতে প্রতিবেশী রাজ্যগুলির প্রশাসনের সাথেও আলোচনা করছি। কোন কোন উপায়ে তাদের কাছে গঙ্গাজল পাঠানো যেতে পারে তা ভেবে দেখা হচ্ছে। "

দ্বিতীয়বারের জন্য বাতিল কানোয়ার যাত্রা
এদিকে করোনার জেরে এই নিয়ে দ্বিতীয় বারের জন্য বাতিল হল কানোয়ার যাত্রা। গত বছর প্রথম ঢেউয়ের জেরে তা বাতিল হয়। বর্তমানে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ কমলেও তৃতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত ঠেকাতেই প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে এর আগে কোভিড বিধি না মেনে কুম্ভমেলা করায় প্রশ্নের মুখে পড়েছিল উত্তরাখণ্ড সরকার। বিপুল পুণ্যার্থী সমাগম নিয়ে প্রবল বিতর্ক হয়ে কিছুদিন আগেই। তা এবার কানোয়ার যাত্রার আগে সাবাধানী পদক্ষেপ নিতে চাইছে সরকার। এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications