করোনা যুদ্ধে 'জাতি, ধর্ম নির্বিশেষে' লড়াইয়ে আহ্বান মোদীর চরম বিরোধীর! কোন বার্তা টুইটারে
করোনা যুদ্ধে 'জাতি, ধর্ম নির্বিশেষে' লড়াইয়ে আহ্বান মোদীর চরম বিরোধীর! কোন বার্তা টুইটারে
করোনা গ্রাসে গোটা দেশ। ১৩০ কোটির দেশ ভারতে এই মুহূর্তে ৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত করোনায়। এমন পরিস্থিতিতে উঠে এসেছে নিজামুদ্দিনের ঘটনা। যার জেরে শুধুমাত্র তবলিঘি সদস্যদের মধ্য থেকে হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। এমন পরিস্থিতিতে মোদীর চরম বিরোধী রাহুল গান্ধী দিলেন জোটবদ্ধ হয়ে লড়ার বার্তা।

করোনা সুযোগ দিয়েছে..
রাহুল গান্ধী একটি টুইটে জানান, 'করোনা ভাইরাস সুযোগ দিয়েছে দেশকে ঐক্যবদ্ধ হওয়ার।ধর্ম , বর্ণ , জাতির ভেদাভেদ মুছে একটি লক্ষ্যেই এগিয়ে যেতে হবে। সেটি হল এই মারণ ভাইরাসকে রোধ করতে হবে।..' নিজামুদ্দিনের ঘটনা নিয়ে গোটা দেশ যখন তোলপাড় , তখন রাহুলের এই বার্তা প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

রাহুল আরও যা বলেছেন
রাহুল গান্ধী টুইটারে জানান, আত্মত্যাগ, সহমর্মিতা সমবেদনার মধ্য দিয়েই এই যুদ্ধে জিততে হবে ঐক্যবদ্দ ভারতকে। তিনি লেখেন,'আমরা একসঙ্গে হয়েই লড়ে জিততে পারব।'

প্রিয়ঙ্কার অন্য বার্তা
এদিকে, রাহুলের বোন প্রিয়ঙ্কা গান্ধী করোনা ইস্যুতে এক চুল জমিও ছাড়তে রাজি হননি। তিনি জানান, যদি সঠিকভাবে টেস্টিংই না হয়, তাহলে আর করোনার লড়াইয়ের লাভ কী! করোনা টেস্টিং ঐআরও বাড়ানোর বার্তা দিয়ে তিনি মোদী সরকারের স্বভাবসিদ্ধ সমালোচনা করেন টুইটারে।












Click it and Unblock the Notifications