করোনা আতঙ্ক: তবলিঘি ইস্যুতে মর্মান্তিক পরিণতি যুবকের! খুনের ঘটনায় চাঞ্চল্য যোগী রাজ্যে
করোনা আতঙ্ক: তবলিঘি ইস্যুতে মর্মান্তিক পরিণতি যুবকের! খুনের ঘটনায় চাঞ্চল্য যোগী রাজ্যে
তবলিঘি জামাতের সদস্যের বিরুদ্ধে বক্তব্য রাখার পরই এক ২৯ বছরের যুবকের মৃত্যু ঘিরে তোলপাড় উত্তরপ্রদেশে। সেরাজ্যের প্রয়াগরাজে সাম্প্রতিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, তবলিঘি সদস্যদের বিরুদ্ধে করোনা ছড়ানোর অভিযোগ তুলেছিলেন ওই ২৯ বছরের যুবক। এরপর তাঁর বাড়ির সামেন অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা এসে তাঁকে খুন করে চলে যায় বলে দাবি পুলিশের। এমন পরিস্থিতিতে আততায়ীদের খুঁজে বের করে তদন্তের নির্দেশ দিয়েছে যোগী প্রশাসন।
করোনার আবহে এমনিতেই দেশজুড়ে আতঙ্ক। এমন পরিস্থিতিতে এই নতুন করে খুনের ঘটনা আরও চাঞ্চল্য বাড়িয়েছে। এদিকে, উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে যে লকডাউন উঠে গেলেও নয়ডায় ১৪৪ ধারা জারি থাকবে। ফলে মানুষের সাবলীল গতিবিধি রোধ ,হতে পারে।
উল্লেখ্য, শুধুমাত্র ১০২৩ জন তবলিঘি সদস্যরাই কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছেন ভারতে। এরপর তাঁদের থেকে কতজনের দেহে এই রোগ ছড়িয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে, হাসপাতালে একের পর এক তবলিঘি সদস্যের অভব্য আচরণে চিকিৎসা প্রক্রিয়া নিয়েও সমস্যা বাড়ছে। এদিকে, প্রশাসনের দাবি, ওই ১ হাজার তবলিঘির শরীর থেকে অন্তত দেশে ২২ হাজার মানুষের দেহে ছড়িয়ে পড়েছে করোনা।












Click it and Unblock the Notifications