ক্রমেই করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে ভারত! অগাস্টেই ১২ লক্ষের বেশি আক্রান্তের খোঁজ, বিশ্বে সর্বোচ্চ
ক্রমেই করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে ভারত! অগাস্টেই ১২ লক্ষের বেশি আক্রান্তের খোঁজ, বিশ্বে সর্বোচ্চ
ইতিমধ্যেই গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লক্ষ পার করেছে। পাশাপাশি মারা গেছেন ৫৫ হাজারের বেশি মানুষ। এদিকে দৈনিক সংক্রমণের নিরিখেও গত সপ্তাহ থেকেই একটানা নয়া রেকর্ড গড়েছে ভারত। পিছনে পড়েছে বিশ্বের অন্যান্য সমস্ত দেশ। এদিকে বর্তমান পরিসংখ্যানে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত শুধুমাত্র অগাস্ট মাসেই ১২ লক্ষের উপর নতুন করোনা কেস দেখা গেছে গোটা ভারতে।

বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী চলতি মাসেই এই রেকর্ড মাত্রার সংক্রমণ আর কোনও দেশেই দেখা যায়নি। এদিকে বৃহস্পতিবার করোনা সংক্রমণের নিরিখে নয়া রেকর্ড গড়ে ভারত। গোটা দেশে ৬৯ হাজার ৩১৭ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে। মারা যান ৯৮৬ জন। দেশের বিভিন্ন রাজ্য গুলির থেকে প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে ২০শে অগাস্ট পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১২ লক্ষ ৭ হাজার ৫৩৯।
অন্যদিকে গোটা জুলাই মাসে ভারতে ১১ লক্ষ ৯ হাজার ৪৪৪ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে। এদিকে অগাস্টের সাড়া বিশ্বের ক্রমবর্ধমান পরিসংখ্যান লক্ষ্য করতে সহজেই দেখা যায় এখনও পর্যন্ত বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে ভারত। তারপরেই রয়েছে আমেরিকা। সেখানে চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত ৯ লক্ষ ৯৪ হাজার ৮৬৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। পাশাপাশি ওই দিন পর্যন্ত ব্রাজিলে ৭ লক্ষ ৯৪ হাজার ১১৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে।












Click it and Unblock the Notifications