করোনা যুদ্ধে ভারত: দেশজুড়ে করতালির পর মোদী টুইটে দিলেন কোন বার্তা
করোনা যুদ্ধে ভারত: দেশজুড়ে করতালির পর মোদী টুইটে দিলেন কোন বার্তা
লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। ৩৬০ জন এপর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত। ৫ টি নতুন ঘটনা ধরা পড়েছে কেরলে। আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এমন পরিস্থিতিতে ভারত আজ ১৪ ঘণ্টার জনতা কার্ফু পালন করছে। আর প্রধানন্ত্রীর কথার মান রেখে এদিন বিকেল ৫ টায় সকলে মিলে হাততালি বাজিয়ে অত্যাবশ্যকীয় কাজে কর্মরতদের প্রতি কুর্নিশ জানান।

মোদীর বার্তা
এদিন ১৩০ কোটি ভারতবাসীর প্রতি ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তিনি একটি টুইটেদেশবাসীর প্রতি কডতজ্ঞতা জানান। গোটা দেশ এদিন সকাল ৭টা থেকে জনতা কার্ফু পালন করেছে। বিকেল ৫টা নাগাদ দেখা গিয়েছে করতালি ধ্বনি । যা আগেই নির্দেশ দিয়েছিলেন মোদী। আর সেই মতো গোটা দেশ একত্রিত হওয়ায় খুশি প্রধানমন্ত্রী।

আক্রান্ত ৩ লক্ষ, মৃত ১৩ হাজার বিশ্বে
গোটা বিশ্বে এই মুহূর্তে ৩ লক্ষ মানুষ আক্রান্ত করোনায়। মৃতের সংখ্যা ১৩ হাজার। এদিকে, ৩৬০ জন এপর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত। ৫ টি নতুন ঘটনা ধরা পড়েছে কেরলে আজ। এদিকে, দেশের মৃতের সংখ্যা ৮ জন। দেশের ৭৫টি শহর লক ডাউন। সবমিলিয়ে করোনা পরিস্থিতি রীতিমতো তোলপাড় করেছে গোটা দেশকে।

লকডাউনের বিজ্ঞপ্তি জারি বাংলায়
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামিকাল বিকেল থেকে সাতদিন কলকাতা সহ রাজ্যের সব পুরশহর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তার বিজ্ঞপ্তি জারি করা হয়ে গিয়েছে। শুধুমাত্র অত্যাবশ্যকীয় সামগ্রির দোকান ছাড়া সব কিছু বন্ধ থাকবে এই কদিন। জেনে নিন কোন কোন দোকান এই কয়েকদিন খোলা থাকবে।












Click it and Unblock the Notifications